✦Follow
Learn › LS1910 → BENGALI · Proverbs 4

Proverbs 4

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    পুত্রগণ, তোমাদের পিতার শিক্ষাসমূহ মনোযোগ সহকারে শোন| মনোযোগ দিলে তবেই এই হিতোপদেশগুলি বুঝতে পারবে!

  2. 2

    কেন? কারণ আমার এই উপদেশগুলি খুবই গুরুত্বপূর্ণ| তাই এই শিক্ষামালা কখনও ভুলে যেও না|

  3. 3

    এক সময় আমিও তোমাদের মত যুবক ছিলাম! আমি আমার পিতার ছোট পুত্র এবং আমার মাতার একমাত্র সন্তান ছিলাম|

  4. 4

    এবং আমার পিতা আমাকে এই জিনিসগুলি শিখিয়েছিলেন| তিনি আমাকে বলেছিলেন, “আমি যা বলি তা মনে রেখো| আমার আদেশ পালন কর, তাহলে বাঁচতে পারবে!

  5. 5

    বিবেচনাশক্তি এবং জ্ঞান লাভ করো! কখনও আমার কথা ভুলো না| সর্বদা আমার উপদেশ মেনে চলবে|

  6. 6

    জ্ঞান থেকে দূরে সরে থেকো না| তাহলে জ্ঞান তোমাকে রক্ষা করবে| জ্ঞানকে ভালোবাসো এবং জ্ঞান তোমাকে নিরাপদে রাখবে|

  7. 7

    “তুমি যে মূহুর্ত থেকে জ্ঞান অর্জন করার সংকল্প করেছ তখন থেকেই জ্ঞানের পর্ব শুরু হয়েছে| অতএব তোমার সমস্ত প্রয়াস ব্যবহার করে, এমনকি তোমার সমস্ত বিষয় সম্পত্তির বিনিময়েও জ্ঞান অর্জন করবার চেষ্টা করো! তাহলে তুমি ক্রমশঃ বুদ্ধিমান হয়ে উঠবে|

  8. 8

    জ্ঞানকে ভালোবাস, জ্ঞানই তোমাকে মহান করে তুলবে| জ্ঞানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ করে তোলো এবং জ্ঞান তোমাকে সম্মান এনে দেবে|

  9. 9

    জ্ঞানই সর্বশ্রেষ্ঠ বস্তু যা তোমার জীবনে ঘটতে পারে|”

  10. 10

    পুত্র, আমার কথা শোন| আমার আদেশ মেনে চললে তোমার আয়ু বাড়বে|

  11. 11

    আমি তোমাকে প্রজ্ঞা বা জ্ঞান সম্পর্কে বোঝাচ্ছি| আমি তোমাকে সৎ‌ পথে নিয়ে যাচ্ছি|

  12. 12

    এই পথকে অনুসরণ করো| তাহলে তুমি কখনও ফাঁদে পড়বে না| তুমি দৌড়বে কিন্তু কখনও হোঁচট খাবে না| তুমি যাই কর না কেন, তুমি নিরাপদ থাকবে|

  13. 13

    এই শিক্ষাগুলি সর্বদা মনে রেখো| এগুলি ভুলে যেও না| ওগুলি তোমার জীবন!

  14. 14

    দুষ্ট লোকরা যে পথে হাঁটে, সে পথে হেঁটো না| অসৎ‌ভাবে জীবনযাপন কোরো না| পাপীদের অনুকরণ কোরো না|

  15. 15

    পাপ থেকে দূরে থেকো| তার কাছে যেও না| ওটা ছাড়িয়ে সোজা হয়ে হেঁটো|

  16. 16

    কোনও দুষ্কর্ম না করা পর্যন্ত পাপীদের চোখে ঘুম আসে না| অপরের ক্ষতি না করে তারা বিশ্রাম নিতে পারে না|

  17. 17

    পাপ এবং অন্যের ক্ষতি না করে তারা বাঁচতে পারে না|

  18. 18

    ধার্মিক ব্যক্তিদের জীবনযাপনের পথ সূর্যোদয়ের আলোর মত| দুপুরে সে তার পূর্ণদীপ্তি পাওয়া পর্যন্ত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়|

  19. 19

    পাপী লোকরা অন্ধকার রাতের মত| তারা আঁধারে হারিয়ে যায় এবং কি কারণে তাদের পতন হয় তা তারা দেখতেও পায় না|

  20. 20

    পুত্র, আমার, আমি যা বলছি তা মন দিয়ে শোন| আমার উপদেশের প্রতি মনোনিবেশ কর|

  21. 21

    আমার কথাগুলি যেন তোমাকে ত্যাগ না করে| আমি যা সব বলি তা মনে রেখো| সেগুলি তোমার হৃদয়ে সম্পদ করে রেখো|

  22. 22

    যারা আমার শিক্ষামালা শোনে তারা জীবন লাভ করে| আমার কথাগুলি তাদের শরীরে সুস্বাস্থ্য নিয়ে আসে|

  23. 23

    সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি যা ভাবছ সে সম্পর্কে সজাগ থেকো| তোমার ভাবনাই তোমার ভাগ্য নিযন্তা|

  24. 24

    কখনও মিথ্যা কথা বলো না| সত্যকে কলুষিত করো না|

  25. 25

    তোমার সামনে যে সব ভালো এবং জ্ঞানগর্ভ আদর্শ রয়েছে তা থেকে মুখ ঘুরিয়ে নিও না|

  26. 26

    যা করছ তার সম্বন্ধে সতর্ক থাকবে| সৎ‌ জীবনযাপন কর|

  27. 27

    সোজা পথ যা ভাল এবং সঠিক তা ত্যাগ কোরো না| কিন্তু সর্বদা পাপ থেকে দূরে থেকো|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.