✦Follow
Learn › LS1910 → BENGALI · Proverbs 31

Proverbs 31

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    এগুলি হল লমূয়েল রাজার হিতোপদেশ যা তাঁকে তাঁর মা শিখিয়েছিলেন|

  2. 2

    তুমি আমার প্রিয় পুত্র, যার জন্য আমি প্রার্থনা করেছিলাম|

  3. 3

    স্ত্রীলোকের পিছনে শক্তিক্ষয় কোরো না কারণ তারা অনেক রাজার ধ্বংসের কারণ|

  4. 4

    লমূয়েল, রাজাদের পক্ষে দ্রাক্ষারস পান করা বিজ্ঞজনোচিত নয়, শাসকের পক্ষে সুরা পান করা বিজ্ঞজনোচিত নয়|

  5. 5

    তারা দ্রাক্ষারস পান করে সমস্ত আইন ভুলে গিয়ে দরিদ্রদের ওপর অত্যাচার করতে পারে তাদের অধিকার কেড়ে নিতে পারে|

  6. 6

    যারা দরিদ্র, যারা সমস্যায় জর্জরিত তাদের দ্রাক্ষারস পান করতে দাও যাতে তারা তাদের দুঃখকষ্ট ভুলে যেতে পারে|

  7. 8

    যে ব্যক্তি নিজেকে সাহায্য করতে পারে না তাকে সাহায্য করা উচিৎ‌| যে কথা বলতে পারে না এমন কারো হয়ে কথা বলো| দুর্বল লোকদের অধিকার রক্ষা কর|

  8. 9

    যা তুমি সঠিক বলে মনে কর তার পক্ষ নিয়ে দাঁড়াও| সব মানুষের প্রতি ন্যায় বিচার কর| দরিদ্রদের এবং সাহায্য প্রার্থীদের অধিকার রক্ষা কর|

  9. 10

    একজন যথার্থ স্ত্রী সত্যিই দুর্লভ| কিন্তু সে অলঙ্কারের চেয়েও মূল্যবান|

  10. 11

    তার স্বামীর তার ওপর পূর্ণ আস্থা আছে| সে কখনও দরিদ্র হবে না|

  11. 12

    এই ধরণের স্ত্রী তার স্বামীর কাছে সমস্ত জীবনের একটি পুরস্কার স্বরূপ, বোঝা নয়|

  12. 13

    সে পশম ও মসীনা সংগ্রহ করে এবং খুশী মনে তার নিজের হাতে বিভিন্ন জিনিস বানায়|

  13. 14

    দূর দেশ থেকে আসা এক জাহাজের মতো সে বাড়ির জন্য বিভিন্ন স্থান থেকে খাদ্য সংগ্রহ করে|

  14. 15

    সে প্রত্যেক দিন ভোরবেলা উঠে তার পরিবারের জন্য রান্না করে এবং ভৃত্যদের ভাগ তাদের দিয়ে দেয়|

  15. 16

    সে একটি জমি পর্যবেক্ষণ করে এবং তারপর সেটা ক্রয় করে| সে তার অর্জিত অর্থ ব্যয় করে এবং দ্রাক্ষাক্ষেত বপন করে|

  16. 17

    সে হয় কঠোর পরিশ্রমী এবং সমস্ত রকম কাজে সক্ষম|

  17. 18

    সে যখনই তার নিজের তৈরী জিনিসের ব্যবসা করে তখনই লাভ করে|

  18. 19

    সে সুতো কাটে এবং নিজের কাপড় বোনে|

  19. 20

    সে সব সময় দরিদ্র ও সাহায্য প্রার্থীদের দান করে|

  20. 21

    শীতে যখন বরফ পড়ে তখন সে পরিবারের জন্য দুশ্চিন্তা করে না| সে তাদের সবাইকে ভাল গরম কাপড় দেয়|

  21. 22

    সে বিছানায় পাতার জন্য চাদর তৈরী করে এবং সে দামী মসলিনের বস্ত্র পরে|

  22. 23

    তার স্বামী হয় দেশের নেতাদের একজন যাকে সকলেই শ্রদ্ধা করে|

  23. 24

    তার ব্যবসায়িক দক্ষতা থাকে এবং সে বস্ত্র ও বন্ধনী তৈরী করে ব্যবসায়িকদের কাছে বিক্রি করে|

  24. 25

    সে প্রশংসিত হয় এবং মানুষ তাকে সম্মান করে| সে আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের মুখোমুখি হয়|

  25. 26

    সে বিশাল জ্ঞান নিয়ে কথা বলে এবং মানুষকে স্নেহময ও দয়ালু হতে শেখায়|

  26. 27

    সে কখনও আলস্য দেখায় না এবং তার গৃহের সমস্ত জিনিসের দেখাশোনা করে|

  27. 28

    তার সন্তানরা তার প্রশংসা করে, তার স্বামী তাকে নিয়ে গর্ব করে বলে,

  28. 29

    “আরো অনেক ভালো স্ত্রীলোক আছে, কিন্তু তুমি তাদের মধ্যে শ্রেষ্ঠ|”

  29. 30

    রূপলাবণ্য তোমাকে লোকদের সামনে ঠকাতে পারে| কিন্তু যে স্ত্রীলোক প্রভুকে শ্রদ্ধা করে তাকে অবশ্যই প্রশংসা করা উচিৎ‌|

  30. 31

    তাকে তার যোগ্য পুরস্কার দাও| তার কাজের জন্য সর্বসমক্ষে তার গুণগান কর|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.