✦Follow
Learn › LS1910 → BENGALI · Proverbs 2

Proverbs 2

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    পুত্র আমার, আমি যা বলি তা গ্রহণ কর| আমার আদেশগুলি মনে রেখো|

  2. 2

    প্রজ্ঞার কথা শোন এবং সর্বতোভাবে বোঝার চেষ্টা কর|

  3. 3

    জ্ঞানকে ডাকো| বোধকে চিৎকার করে ডাকো|

  4. 4

    রূপোর মত প্রজ্ঞার অন্বেষণ কর| গুপ্তধনের মত তাঁকে খুঁজে বেড়াও|

  5. 5

    তুমি যদি এগুলি কর, তাহলে তুমি প্রভুকে শ্রদ্ধা করতে শিখবে| তুমি ঈশ্বরের জ্ঞান খুঁজে পাবে|

  6. 6

    প্রভু আমাদের প্রজ্ঞা দান করেন| জ্ঞান এবং বোধশক্তি তাঁরই মুখ থেকে নিঃসৃত হয়|

  7. 7

    তিনি সৎ‌ ও ধার্মিক ব্যক্তিদের রক্ষা করেন|

  8. 8

    যারা অন্যদের প্রতি ভদ্র আচরণ করে তাদেরও তিনি রক্ষা করেন| জ্ঞান ও বোধ তাঁর মুখ থেকে নিঃসৃত হয়|

  9. 9

    তাই, প্রভু তোমাকে তাঁর জ্ঞান প্রদান করবেন| তখন তুমি ভালো, ন্যায় ও সঠিক বলতে কি বোঝায় তা বুঝতে সক্ষম হবে|

  10. 10

    প্রজ্ঞা তোমার হৃদয়ে প্রবেশ করবে এবং তোমার আত্মা জ্ঞানের মহিমায় সুখী হবে|

  11. 11

    প্রজ্ঞা তোমাকে রক্ষা করবে এবং বিবেচনাশক্তি তোমাকে পাহারা দেবে|

  12. 12

    প্রজ্ঞা এবং বোধ তোমাকে পাপী লোকদের মত ভুল পথে চলার হাত থেকে নিবৃত্ত করবে| যারা এমন কথা বলে যা ধ্বংসের কারণ তাদের কাছ থেকে জ্ঞান তোমাকে রক্ষা করবে|

  13. 13

    এই পাপী লোকরা সততার পথ ত্যাগ করেছে এবং এখন অন্ধকারের (পাপ) পথ অনুসরণ করছে|

  14. 14

    তারা পাপ কাজ করতেই ভালোবাসে এবং কুপথকে উপভোগ করে|

  15. 15

    ঐ পাপীদের বিশ্বাস করা যায় না| তারা মিথ্যা কথা বলে এবং লোকদের প্রতারণা করে| কিন্তু তোমার জ্ঞান ও বোধ তোমাকে সব সময় এই সব জিনিসগুলি থেকে দূরে রাখবে|

  16. 16

    প্রজ্ঞা তোমাকে ঐ অপরিচিতা রমণী থেকে দূরে রাখবে| সেই বিজাতীয়া, যে চাটুকারিতার সাহায্যে তোমাকে পাপের পথে প্রলুদ্ধ করে, তার হাত থেকে তোমাকে রক্ষা করবে প্রজ্ঞা|

  17. 17

    যৌবনে সে বিয়ে করেছিল, কিন্তু পরবর্তীকালে সে স্বামীকে পরিত্যাগ করেছে| ঈশ্বরকে সাক্ষী রেখে বিবাহের শপথকে সে ভুলে গিয়েছে|

  18. 18

    এখন, তুমি যদি তার ঘরে ঢোক তাহলে সেটা তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে! তুমি যদি মেয়ে-মানুষটাকে অনুসরণ কর সে তোমাকে কবরের দিকে পরিচালিত করবে!

  19. 19

    সে নিজেই কবরের মত| যে সব পুরুষরা তার বাড়ীতে ঢুকবে তারা তাদের জীবন হারাবে এবং আর কখনও ফিরে আসবে না|

  20. 20

    প্রজ্ঞা তোমাকে ধার্মিকদের পথ অনুসরণ করতে সাহায্য করবে| প্রজ্ঞা তোমাকে সৎ‌ভাবে জীবনযাপনে সাহায্য করবে|

  21. 21

    সৎ‌ এবং ধার্মিক লোকরা তাদের নিজেদের দেশে বসবাস করতে পারবে| সৎ‌, নির্দোষ লোকরা তাদের দেশে বাস করতে পারবে|

  22. 22

    কিন্তু শয়তান লোকদের বাসভূমি তাদের হাতছাড়া হবে| যারা মিথ্যা কথা বলে এবং প্রতারণা করে তারা নিজেদের দেশ থেকে বিতাড়িত হবে|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.