✦Follow
Learn › LS1910 → BENGALI · Philemon 1

Philemon 1

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    পৌল, যীশু খ্রীষ্টের বন্দী এবং আমাদের ভাই তীমথিয়,

  2. 2

    আমাদের প্রিয় বন্ধু ও সহকর্মী ফিলীমন ও বোন আপ্পিয়া এবং আমাদের সহসেনা আর্খিপ্পা; এবং যে মণ্ডলী ফিলীমনের ঘরে উপাসনার জন্য সমবেত হন তাদের সকলের উদ্দেশ্যে এই চিঠি লিখছি৷

  3. 3

    আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ ও শান্তি, তোমাদের সহবর্তী হোক্্৷

  4. 4

    আমি যখন প্রার্থনার সময় তোমাদের মনে করি, তখন তোমাদের জন্য সর্বদা আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই৷

  5. 5

    প্রভু যীশুর প্রতি তোমাদের বিশ্বাস ও ঈশ্বরের সমস্ত পবিত্র লোকের প্রতি তোমাদের ভালবাসার কথা আমি শুনতে পাই ও ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই৷

  6. 6

    আমি প্রার্থনা করি আমরা যে বিশ্বাসের অংশীদার তা যেন তোমাদের খ্রীষ্টের মহত্ গুণগুলি বুঝতে সাহায্য করে৷

  7. 7

    ভাই, ঈশ্বরের লোকদের প্রতি তোমরা যে ভালবাসা দেখিয়েছ তা তাদের নতুন শক্তির যোগান দিয়েছে, আর এতে আমি গভীর আনন্দ ও শান্তি পেয়েছি৷

  8. 8

    তাই আমি খ্রীষ্টের নামে সাহসী হয়ে যা সঠিক তা করার জন্য তোমাদের আদেশ করতে পারি৷

  9. 9

    কিন্তু আমি তোমাদের ভালবাসার জন্য এটা করতে অনুরোধ করবো৷ আমি পৌল, এখন বৃদ্ধ হয়েছি, খ্রীষ্ট যীশুর জন্য আমি বন্দী৷

  10. 10

    কারাগারে থাকাকালীন যে ওনীসিমাসকে পুত্ররূপে পেয়েছি তার হয়ে তোমাকে আমার অনুরোধ জানাই৷

  11. 11

    সে আগে তোমার উপযোগী ছিল না কিন্তু এখন তোমার ও আমার উভয়েরই উপযোগী৷

  12. 12

    তাকেই আমি তোমার কাছে ফেরত্ পাঠাচ্ছি, তার সঙ্গে যেন আমার নিজের প্রাণই পাঠাচ্ছি৷

  13. 13

    আমি তাকে আমার কাছে রাখতে চেয়েছিলাম যাতে সুসমাচারের জন্য আমি কারাগারে থাকাকালীন সে তোমার হয়ে আমার সেবা করতে পারে৷

  14. 14

    তোমার অনুমতি না নিয়ে আমি কিছু করতে চাই নি৷ আমি চাই তুমি যেন বাধ্য হয়ে নয় বরং নিজের ইচ্ছানুসারেই আমার এই উপকারটুকু করতে পার৷

  15. 15

    কারণ হয়তো এই জন্যই ওনীসিমাস কিছু কালের জন্য আলাদা হয়েছিল, যেন তুমি চিরকালের জন্য তাকে পেতে পার৷

  16. 16

    এখন তাকে আর কেবলমাত্র তোমার দাসরূপে নয়, দাসের থেকে শ্রেয়, স্নেহের ভাইয়ের মতো ফিরে পেতে পারো৷ সে আমার প্রিয়, কিন্তু তোমার কাছে প্রভুর ভাই ও মানুষ হিসাবে সে আরো প্রিয় হবে৷

  17. 17

    যদি আমাকে তোমার বন্ধু বলে মানো তবে ওনীসিমাসকে আবার গ্রহণ করো৷ তোমরা আমাকে যেভাবে অভ্যর্থনা জানাও ওনীসিমাসকেও সেইভাবে অভ্যর্থনা জানিও৷

  18. 18

    ওনীসিমাস যদি তোমার কোন ক্ষতি করে থাকে, বা তোমার কিছু ধারে তবে তা আমার দেনা হিসাবে ধরো৷

  19. 19

    আমি পৌল, নিজের হাতে এটা লিখলাম, আমিই শোধ করব৷ তুমি তোমার নিজের জীবনের জন্য যে আমার কাছে ঋণী, সে বিষয়ে আমি কিছুই বলব না৷

  20. 20

    হ্যাঁ ভাই, তোমার কাছে থেকে আমি প্রভুর প্রতিনিধি হিসাবে কিছু পেতে চাই৷ আমার হৃদয়কে খ্রীষ্টে উৎসাহিত কর৷

  21. 21

    তুমি আমার অনুরোধ মানবে এই বিশ্বাসে আমি তোমাকে এই চিঠি লিখছি৷ তাছাড়া আমি জানি যে আমি যা বলছি তুমি তার থেকেও বেশী করবে৷

  22. 22

    আবার বলি আমার থাকার জন্য ঘরও ঠিক করে রেখো; কারণ আশা করছি, ঈশ্বর তোমাদের প্রার্থনার উত্তর দেবেন এবং শিগ্গির আমি তোমাদের কাছে যেতে পারব৷

  23. 23

    খ্রীষ্ট যীশুতে আমার সহবন্দী ইপাফ্রা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে৷

  24. 24

    মার্ক, আরিষ্টার্খ, দীমা এবং লূক আমার এই সহকর্মীরাও তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে৷

  25. 25

    প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহায় হোক্্৷

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.