✦Follow
Learn › CUVS → BENGALI · Job 5

Job 5

Chinese Union Version (Simplified) (zh-Hans) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    “ইয়োব, তুমি যদি চাও তো চিৎকার কর, কিন্তু কেউ তোমার ডাকে সাড়া দেবে না! তুমি কোন্ পবিত্র সত্তার দিকে ফিরবে?

  2. 2

    একজন বোকা লোকের ক্রোধই তাকে হত্যা করবে| একজন বোকা লোকের প্রচণ্ড আবেগই তাকে হত্যা করবে|

  3. 3

    আমি একজন বোকা লোককে দেখেছিলাম যে ভেবেছিল সে নিরাপদে আছে| কিন্তু সে হঠাৎ‌‌ মারা গেল|

  4. 4

    তার ছেলেদের সাহায্য করার জন্য কেউই ছিল না| নগরদ্বারে কেউ তাদের লাঞ্ছনা থেকে রক্ষা করে নি|

  5. 5

    ক্ষুধিত লোকরা তার সব শস্য খেয়ে নিয়েছিল| কাঁটাঝোপের মধ্যে যে শস্য গজিয়ে উঠেছিলো, এই ক্ষুধিত লোকরা তাও খেয়ে নিয়েছিল| তাদের যা কিছু ছিল, লোভী লোকরা সবই নিয়ে গিয়েছিল|

  6. 6

    শুধুমাত্র ধূলো থেকে খারাপ সময় উঠে আসে না| সমস্যা হঠাৎ‌‌ করে ভূমি ফুঁড়ে জন্মায় না|

  7. 7

    কিন্তু মানুষ সমস্যার সম্মুখীন হতে বাধ্য| ঠিক যেমন আগুন থেকে স্ফুলিঙ্গ ওড়ে|

  8. 8

    কিন্তু ইয়োব, আমি যদি তুমি হতাম, আমি ঈশ্বরকে খুঁজতাম এবং ঈশ্বরকে সম্বোধন করে আমার কথা বলতাম|

  9. 9

    ঈশ্বর মহান কাজগুলি করেন যা কেউ পুরোপুরি বুঝতে পারে না| তিনি এত বিস্ময়কর কাজ করেন যে তাদের গোনা যায় না|

  10. 10

    ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি পাঠান| তিনি জমির জন্য জল পাঠান|

  11. 11

    ঈশ্বর একজন বিনয়ী লোককে উন্নীত করেন| অতএব যারা বিলাপরত তারা বিজয়প্রাপ্ত হয়|

  12. 12

    ঈশ্বর চালাক ও মন্দ লোকদের ফন্দি বানচাল করে দেন যাতে তাদের পরিকল্পনা সফল না হয়|

  13. 13

    ঈশ্বর, চালাক লোকদেরও তাদের নিজেদের ফাঁদেই ধরেন| তাই, সেই সব চালাকিও সফল হয় না|

  14. 14

    ওরা দিনের বেলায় রাতের সম্মুখীন হয় এবং দিনের বেলাতেই এমন করে হাতড়ে বেড়ায়, যেন রাত হয়ে গেছে|

  15. 15

    ঈশ্বর দরিদ্র লোকদের মৃত্যু থেকে রক্ষা করেন| দুর্জন লোকদের শক্তি থেকে তিনি দরিদ্র লোকদের রক্ষা করেন|

  16. 16

    তাই দরিদ্র লোকদের আশা আছে| অধর্ম তার মুখ বন্ধ করে|

  17. 17

    “যার দোষ ঈশ্বর সংশোধন করে দেন সে তো ঈশ্বরের আশীর্বাদপুত! তাই সর্বশক্তিমান ঈশ্বর যখন তোমায় শাস্তি দেন তখন কোন অভিযোগ করো না|

  18. 18

    ঈশ্বর যে আঘাত দেন, তিনি নিজেই সে আঘাতের শুশ্রূষা করেন| হয়তো তিনি কাউকে আঘাত করেন কিন্তু তাঁর হাত আরোগ্যও দান করে|

  19. 19

    ঈশ্বর তোমাকে সব সময়ই উদ্ধার করবেন, যতবারই সংকট আসুক না কেন, সেটা তোমাকে আঘাত করবে না|

  20. 20

    যখন দুর্ভিক্ষ হবে তখন ঈশ্বর তোমায় মৃত্যু থেকে রক্ষা করবেন| যখন যুদ্ধ হবে তখন ঈশ্বর তোমায় মৃত্যু থেকে রক্ষা করবেন|

  21. 21

    ঈশ্বর তোমাকে অপবাদ থেকে রক্ষা করবেন| বিপর্যয় এলে তুমি ভয় পাবে না| যখন মন্দ কিছু ঘটবে তখন তোমার ভয়ের কোন কারণ নেই|

  22. 22

    দুর্ভিক্ষ ও ধ্বংসের দিনগুলোকে তুমি উপহাস করবে| তুমি বন্য জন্তুদের ভয় পাবে না|

  23. 23

    মনে হচ্ছে যেন বন্য জন্তু ও মাঠের পাথরের সঙ্গে তোমার একটি শান্তি চুক্তি রয়েছে| এমনকি বন্য পশুরাও তোমার সঙ্গে শান্তিতে থাকবে|

  24. 24

    তুমি জানবে যে তোমার বাড়ি শান্তিতে আছে| তোমার সম্পত্তির হিসাব করে দেখবে কোন কিছুই খোয়া যায় নি|

  25. 25

    তুমি জানবে যে তোমার প্রচুর সন্তানাদি হবে| পৃথিবীতে যত ঘাস আছে তোমার উত্তরপুরুষদের সংখ্যাও ততগুলোই হবে|

  26. 26

    তুমি সেই গমের মত হবে যে গম ফসল কাটা পর্যন্ত বাড়তে থাকে| হ্যাঁ, বৃদ্ধ বয়স পর্যন্ত তুমি পূর্ণ শক্তিতে বেঁচে থাকবে|

  27. 27

    “ইয়োব, এই বিষয়গুলো আমরা অনুধাবন করেছি এবং আমরা জানি সেগুলি সত্যি| তাই ইয়োব, আমাদের কথা শোন, এবং তোমার নিজের জন্য সেগুলো শেখো|”

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.