✦Follow
Learn › CUVS → BENGALI · Job 27

Job 27

Chinese Union Version (Simplified) (zh-Hans) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    তারপর ইয়োব তাঁর কথা অব্যাহত রাখলেন| ইয়োব বললেন,

  2. 2

    “একথা সত্যি যে ঈশ্বর আছেন এবং তিনি আছেন এটা যতখানি সত্য, তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে এসেছেন – এটাও ততখানি সত্য| ঈশ্বর সর্বশক্তিমান আমার জীবনকে তিক্ত করে তুলেছেন|

  3. 3

    কিন্তু যতক্ষণ আমার মধ্যে জীবন আছে এবং আমার নাকে ঈশ্বরের জীবনের শ্বাস-প্রশ্বাস বইছে,

  4. 4

    ততক্ষণ আমার ঠোঁট কোন মন্দ কথা উচ্চারণ করবে না এবং আমার জিভ একটিও মিথ্যা কথা বলবে না|

  5. 5

    আমি কখনও স্বীকার করব না যে তোমরা সঠিক| আমার মৃত্যু পর্যন্ত আমি বলে যাবো যে আমি নির্দোষ|

  6. 6

    যে সঠিক কাজ আমি করেছি, তা আমি দৃঢ়ভাবে ধরে থাকবো| আমি সৎ‌ পথে বাঁচা থেকে বিরত হব না| যত দিন পর্যন্ত আমি বাঁচবো, তত দিন পর্যন্ত আমি যা যা করেছি সে সম্বন্ধে আমার কোন অপরাধ বোধ থাকবে না|

  7. 7

    আমার শত্রু যেন একজন মন্দ ব্যক্তির মত ব্যবহার পায়| যে ব্যক্তি আমার বিরুদ্ধে মাথা তুলবে সে যেন একজন মন্দ ব্যক্তির মত ব্যবহার পায়|

  8. 8

    যদি কোন লোক ঈশ্বরের তোয়াক্কা না করে, তবে মৃত্যুর সময়ে সেই লোকের জন্য কোন আশাই নেই| ঈশ্বর যখন তার জীবন হরণ করবেন তখন সেই লোকের জন্য কোন আশাই থাকবে না|

  9. 9

    ঐ মন্দ লোকটি সংকটে পড়বে| সে সাহায্যের জন্য ঈশ্বরের কাছে কেঁদে পড়বে| কিন্তু ঈশ্বর তার কথা শুনবেন না| সে কি সর্বশক্তিমান ঈশ্বরে আনন্দ লাভ করবে? সে কি সব সময় ঈশ্বরকে ডাকবে? না!

  10. 10

    কিন্তু ঐ লোকের সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে কথা বলার আনন্দ উপভোগ করা উচিৎ‌ ছিল| ঐ লোকের সর্বক্ষণ ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিৎ‌ ছিল|

  11. 11

    “আমি তোমাকে ঈশ্বরের ক্ষমতা সম্পর্কে বলবো, আমি তোমার কাছে ঈশ্বর সর্বশক্তিমানের পরিকল্পনা গোপন করবো না|

  12. 12

    তুমি নিজের চোখেই ঈশ্বরের ক্ষমতা দেখেছো| তাহলে তুমি কেন অর্থহীন কথাবার্তা বলছো?

  13. 13

    “মন্দ লোকরা ঈশ্বরের কাছ থেকে শুধু এইটুকুই পাবে| নিষ্ঠুর লোকরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে এই সবই পাবে|

  14. 14

    একজন মন্দ লোকের অনেক সন্তানাদি থাকতে পারে| কিন্তু তার সন্তানরা যুদ্ধে নিহত হবে| একজন মন্দ লোকের সন্তানরা যথেষ্ট খাদ্য পাবে না|

  15. 15

    তার সন্তানরা, যারা বেঁচে যাবে তারা রোগ দ্বারা কবরস্থ হবে|

  16. 16

    একজন মন্দ লোকের প্রচুর রূপো থাকতে পারে কিন্তু তার কাছে সেটি আবর্জনার মতই হবে| তার কাছে প্রচুর বস্ত্র থাকতে পারে তাও তার কাছে কাদার স্তূপের মতো হবে|

  17. 17

    কিন্তু একজন সৎ‌ লোক তার বস্ত্রাদি পাবে| নির্দোষ লোক তাদের রূপো পাবে|

  18. 18

    একজন মন্দ লোক পাখীর বাসার মত একটা বাড়ী বানাতে পারে| একজন রক্ষী যেমন মাঠে ঘাসের কুটীর বানায় সে হয়ত তার বাড়ীটা ঐরকমই বানাবে|

  19. 19

    একজন মন্দ লোক যখন বিছানায় শুতে যায়, তখন সে ধনী থাকতে পারে, কিন্তু যখন সে তার চোখ খুলবে তখন তার সব সম্পদ চলে যাবে|

  20. 20

    বন্যার মতো ভয়ঙ্কর জিনিস ধুয়ে নিয়ে যাবে| একটা ঝড় তার সব কিছু মুছে নিয়ে যাবে|

  21. 21

    পূবের বাতাস তাকে উড়িয়ে নিয়ে যাবে এবং সে চলে যাবে| একটা ঝড় তাকে তার জায়গা থেকে উড়িয়ে নিয়ে যাবে|

  22. 22

    মন্দ লোকরা হয়তো ঝড়ের শক্তি থেকে পালিয়ে যেতে চেষ্টা করবে| কিন্তু ঝড় তাকে ক্ষমাহীন ভাবে আঘাত করবে|

  23. 23

    মন্দ লোকগুলো যখন ছুটে পালাবে, তখন লোকরা হাততালি দেবে| মন্দ লোকরা যখন তাদের বাড়ী থেকে দৌড় দেবে তখন লোকেরা শিস্ দেবে|”

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.