✦Follow
Learn › CUVS → BENGALI · Job 16

Job 16

Chinese Union Version (Simplified) (zh-Hans) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    তখন ইয়োব উত্তর দিলেন,

  2. 2

    “আমি এই সব কথা আগেই শুনেছি| তোমরা তিন জন আমাকে কষ্টই দিলে, স্বস্তি নয়|

  3. 3

    তোমাদের দীর্ঘ ভাষণ আর শেষ হয় না! কিসে তোমাদের এত বিচলিত করেছে যে তোমরা কথা বলেই চলেছ?

  4. 4

    যদি তোমরা আমার সমস্যায় পড়তে, তোমরা যে কথাগুলি আমায় বললে, আমিও তোমাদের সেই কথাগুলি বলতে পারতাম| আমিও তোমাদের প্রতি জ্ঞানগর্ভ কথা বলতে পারতাম এবং তোমাদের প্রতি মাথা নাড়াতে পারতাম|

  5. 5

    কিন্তু আমি তোমাদের উৎসাহ দিতাম এবং যে কথাগুলো বলছি, সেগুলো বলে তোমাদের আমি আশা দিতাম|

  6. 6

    “কথা বললেও আমার যন্ত্রণা চলে যায় না, নীরব থাকলেও আমার ব্যথা আমাকে ছেড়ে যায় না|

  7. 7

    কিন্তু, হে ঈশ্বর, আপনি আমার শক্তি কেড়ে নিয়েছেন| আপনি আমার সারা পরিবারকে ধ্বংস করে দিয়েছেন|

  8. 8

    আপনি আমায় শীর্ণ ও দুর্বল করে দিয়েছেন, এর অর্থ, লোকে মনে করে যে আমি অপরাধী|

  9. 9

    “ক্রোধে ঈশ্বর আমাকে আক্রমণ করেছেন এবং আমার দেহকে ছিন্ন-ভিন্ন করেছেন| ঈশ্বর আমার বিরুদ্ধে তাঁর দাঁত ঘর্ষন করেছেন| আমার শত্রু ঘৃণাভরে আমার দিকে তাকায়|

  10. 10

    আমার চার দিকে লোক জন জড়ো হয়েছে| তারা আমাকে নিয়ে মজা করে এবং আমার গালে চড় মারে|

  11. 11

    ঈশ্বর আমাকে মন্দ লোকদের হাতে তুলে দিয়েছেন| তিনি দুষ্ট লোকের হাতে আমাকে তুলে দিয়েছেন|

  12. 12

    আমার সব কিছুই সুন্দর ছিলো কিন্তু ঈশ্বর আমায় ধ্বংস করেছেন! হ্যাঁ, তিনিই আমার ঘাড় ধরে আমায় খণ্ড-বিখণ্ড করেছেন| ঈশ্বর আমাকে লক্ষ্যভেদের বস্তুতে পরিণত করেছেন|

  13. 13

    ঈশ্বরের তীরন্দাজ সৈন্যরা আমার চারদিকে ঘুরছে| তিনি আমার বৃক্কে তীর ছুঁড়ছেন| তিনি আমাকে কোন দয়া দেখান না| তিনি আমার পিত্তকে মাটিতে ফেলে দেন|

  14. 14

    বার বার ঈশ্বর আমায় আক্রমণ করেন| যুদ্ধের সৈন্যরা যেমন তেড়ে আসে তেমন করে তিনি আমার দিকে ছুটে আসেন|

  15. 15

    “আমি নিদারুণ ভাবে দুঃখী, তাই আমি এই দুঃখের বস্ত্র পরেছি| আমি এই ধূলো ও ছাইয়ের ওপর বসে অনুভব করি যে আমি পরাজিত|

  16. 16

    কেঁদে কেঁদে আমার মুখ লাল হয়ে গেছে| আমার চোখে ঘন অন্ধকার নেমে এসেছে|

  17. 17

    আমি কারো প্রতিই নৃশংস ছিলাম না| কিন্তু এই মন্দ ঘটনাগুলি আমার ক্ষেত্রে ঘটেছে| আমার প্রার্থনা যথাযথ ও পবিত্র|

  18. 18

    “আমার প্রতি যে অন্যায় ঘটেছে, হে পৃথিবী, তুমি তা গোপন করো না| ন্যায়ের জন্য আমার আর্তিকে স্তব্ধ হতে দিও না|

  19. 19

    এখনও পর্যন্ত স্বর্গে কেউ আছে যে আমার পক্ষে কথা বলবে| এখনও পর্যন্ত ওপরে কেউ আছে যে আমার পক্ষে সাক্ষী দেবে|

  20. 20

    আমার চোখ যখন ঈশ্বরের জন্য অশ্রু বিসর্জন করে, আমার বন্ধুরা আমার হয়ে কথা বলে|

  21. 21

    একজন যে ভাবে বন্ধুর জন্য তর্ক করে, সেইভাবেই সে আমার জন্য ঈশ্বরের সঙ্গে কথা বলে|

  22. 22

    “আর মাত্র কয়েক বছরের মধ্যেই আমি সেখানে যাবো যেখান থেকে ফেরা যায় না|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.