✦Follow
Learn › CUVS → BENGALI · Job 10

Job 10

Chinese Union Version (Simplified) (zh-Hans) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    “আমি আমার নিজের জীবনকে ঘৃণা করি| আমি নিঃসঙ্কোচে অভিযোগ করবো| আমার আত্মা বীতশ্রদ্ধ হয়ে আছে তাই এখন আমি একথা বলবো|

  2. 2

    আমি ঈশ্বরকে বলবো: ‘আমায় দোষ দেবেন না! আমায় বলুন, আমি কি ভুল করেছি? আমার বিরুদ্ধে আপনার কি কোন অভিযোগ আছে?

  3. 3

    ঈশ্বর, আমাকে আঘাত করে আপনি কি সুখী হন? মনে হচ্ছে, আপনি যা সৃষ্টি করেছেন তার প্রতি আমার কোন ভ্রূক্ষেপই নেই| কিংবা, মন্দ লোকরা যে ফন্দি আঁটে সেই ফন্দিতে আপনিও কি আনন্দিত হন?

  4. 4

    ঈশ্বর, আপনার কি মানুষের চোখ আছে? মানুষ যে ভাবে দেখে আপনিও কি সেই ভাবে দেখেন?

  5. 5

    আপনার জীবন কি আমাদের মতই ক্ষুদ্র? আপনার জীবন কি মানুষের জীবনের মতই ছোট? না, তাহলে আপনি কি করে বুঝবেন এটা কেমন?

  6. 6

    আপনি আমার দোষ দেখেন এবং আমার পাপ অন্বেষণ করেন|

  7. 7

    আপনি জানেন আমি নির্দোষ কিন্তু কেউই আমাকে আপনার ক্ষমতা থেকে বাঁচাতে পারবে না!

  8. 8

    ঈশ্বর, আপনার হাতই আমায় তৈরী করেছে এবং আমার দেহকে রূপদান করেছে| কিন্তু এখন আপনি চারদিক থেকে ঘিরে আমায় গিলে ফেলতে বসেছেন|

  9. 9

    ঈশ্বর, স্মরণ করুন, আপনি আমাকে কাদা দিয়ে বানিয়ে ছিলেন| আপনি কি আবার আমাকে ধূলিতে পরিণত করবেন?

  10. 10

    আপনি আমাকে দুধের মত ঢেলে দিয়েছিলেন এবং আমাকে, ঘন করে ছানার মত আকার দিয়েছেন|

  11. 11

    আপনি আমার হাড় ও পেশী একত্রিত করেছেন| তারপর আপনিই চামড়া ও মাংস দিয়ে তা আবৃত করেছেন|

  12. 12

    আপনিই আমাকে জীবন দিয়েছেন এবং আমার প্রতি সদয় ছিলেন| আপনি আমার যত্ন নিয়েছেন এবং আমার আত্মার প্রতি যত্ন নিয়েছেন|

  13. 13

    কিন্তু, এ সবই আপনি মনে মনে করেছেন, আমি জানি, এই সব পরিকল্পনাই আপনি গোপনে করেছেন| হ্যাঁ, আমি জানি, আপনার মনে এই ছিলো|

  14. 14

    যদি আমি পাপ করি, আপনি তা লক্ষ্য করবেন এবং ভুল করার জন্য আপনি আমায় শাস্তি দেবেন|

  15. 15

    যদি আমি পাপ করি, আমি যেন দুঃখ পাই! কিন্তু যদিও আমি নির্দোষ তবু আমি আমার মাথা তুলতে পারি না| আমি এতই লজ্জিত ও আহত|

  16. 16

    যদি আমার কোন সফলতা থাকতো ও আমি গর্ব করতে পারতাম তাহলে যেমন করে একজন শিকারী সিংহ শিকার করে, তেমনি করে আপনি আমায় শিকার করতেন| আমার বিরুদ্ধে আবার আপনি আপনার ক্ষমতা প্রদর্শন করতেন|

  17. 17

    আমি যে ভুল করেছি, এটা প্রমাণের জন্য আপনি নতুন সাক্ষী নিয়ে আসেন| বার বার নানাভাবে আপনি আমার প্রতি রাগ প্রদর্শন করবেন, আমার বিরুদ্ধে একের পর এক সৈন্যদল পাঠাবেন|

  18. 18

    তাই, ঈশ্বর, কেন আমায় জন্মাতে দিয়েছিলেন? কেউ আমাকে দেখার আগেই আমি কেন মরলাম না!

  19. 19

    তাহলে আমাকে কখনো বাঁচতে হত না| মাতৃগর্ভ থেকে আমাকে সরাসরি কবরে নিয়ে যাওয়া হত|

  20. 20

    আমার জীবন প্রায় শেষ হয়ে গেছে| তাই আমায় একা থাকতে দিন| আমার যেটুকু অল্প সময় বাকী আছে, তা উপভোগ করতে দিন|

  21. 21

    যেখান থেকে আমি আর ফিরব না সেই অন্ধকার ও মৃত্যুর জগতে প্রবেশ করার আগে আমার অল্প সময় আমাকে উপভোগ করতে দিন|

  22. 22

    যে স্থানে গেলে কেউ দেখতে পায় না সেই অন্ধকার, ছায়াচ্ছন্ন ও বিশৃঙ্খলার জগতে যাওয়ার আগে, আমার যেটুকু অল্প সময় বাকী রয়েছে তা আমায় উপভোগ করতে দিন| এমনকি সেই স্থানের আলোও অন্ধকারের মত তমসাময়|’”

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.