✦Follow
Learn › CUV → BENGALI · Isaiah 6

Isaiah 6

Chinese Union Version (Traditional) (zh-Hant) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    যে বছর ঊষিয় রাজার মৃত্যু হল আমি প্রভুকে এক উচ্চ ও মনোরম সিংহাসনে বসে থাকতে দেখলাম| তাঁর লম্বা রাজপোশাক মন্দিরকে ভরে দিয়েছিল|

  2. 2

    প্রভুর বিশেষ দূত সরাফরা তাঁর চারপাশে দাঁড়িয়েছিল| তাদের প্রত্যেকের ছয়টি করে ডানা ছিল| তারা দুটি ডানা দিয়ে মুখ ঢাকে, দুটি ডানা দিয়ে পা ঢাকে এবং বাকি দুটি ডানা তারা ওড়ার কাজে ব্যবহার করে|

  3. 3

    এই দূতরা একে অপরকে ডেকে বলতে লাগল, “পবিত্র, পবিত্র, পবিত্র| প্রভু সর্বশক্তিমান খুবই পবিত্র| তাঁর মহিমায় পৃথিবী পরিপূর্ণ|”

  4. 4

    তাদের চিৎকারে দরজার কাঠামো কেঁপে উঠলো| মন্দির ধোঁয়ায় ভরে যেতে লাগল|

  5. 5

    তখন আমি হঠাৎ‌‌ই ভীষণ ভয় পেয়ে গেলাম| আমি বললাম, “হায়! আমি ধ্বংস হয়ে যাব| ঈশ্বরের সঙ্গে কথা বলার মতো আমি যথেষ্ট শুচি নই| এবং আমি এমন লোকদের মধ্যে বাস করি যারা ঈশ্বরের সঙ্গে কথা বলার মতো যথেষ্ট শুচি নয়| কারণ আমি রাজাকে, প্রভু সর্বশক্তিমানকে দেখেছি|”

  6. 6

    বেদীতে আগুন জ্বলছিল| সরাফদের একজন ইউ আকারের একটি চিমটি দিয়ে আগুন থেকে কয়লা তুলছিল| এই দূতটি একটি গরম কয়লার টুকরো হাতে নিয়ে আমার কাছে উড়ে এল|

  7. 7

    দূতটি গরম কয়লা আমার ঠোঁটে ছোঁয়াল| তারপর দূতটি বলল, “যে মূহুর্তে এই গরম কয়লা তোমার ঠোঁট স্পর্শ করল, তোমার সমস্ত অপরাধ মুছে গেল | তোমার সব পাপ মুছে গেল|”

  8. 8

    তারপর আমি আমার প্রভুর কণ্ঠস্বর শুনতে পেলাম| তিনি বললেন, “আমি কাকে পাঠাব? আমাদের পক্ষে কে যাবে?”

  9. 9

    তখন প্রভু আমাকে বললেন, “যাও এবং এই লোকদের বল: ‘তোমরা মন দিয়ে শোন কিন্তু বোঝো না! কাছ থেকে দেখ কিন্তু কোন কিছু শেখো না!’

  10. 10

    লোককে বিভ্রান্ত কর| লোকরা যে সব জিনিস দেখছে ও শুনছে তা তাদের বুঝতে দিও না| যদি তুমি এটা না কর তাহলে হয়তো তারা যে জিনিস কানে শুনবে তা সত্যি সত্যিই বুঝতে পারবে| তারা হয়তো সত্যিই তাদের মনে উপলদ্ধি করতে পারবে| যদি তারা এটা করে তাহলে লোকরা হয়তো আমার কাছে ফিরে আসতে পারে এবং তারা আরোগ্য (ক্ষমা) লাভ করবে|”

  11. 11

    তখন আমি জিজ্ঞাসা করলাম, “প্রভু এটা আমি কতদিন করব?”

  12. 12

    প্রভু লোকদের অনেক দূরে পাঠিয়ে দেবেন| দেশের একটা বিরাট অংশ খালি পড়ে থাকবে|

  13. 13

    কিন্তু দশ ভাগের এক ভাগ লোককে দেশে থাকার অনুমতি দেওয়া হবে| এই লোকগুলি প্রভুর কাছে ফিরে আসবে যদিও তাদের ধ্বংস হয়ে যাবার কথা| তারা একটি ওক গাছের মতো| এই গাছকে কাটার পর গুঁড়ি পড়ে থাকে| এই গুঁড়ি (অবশিষ্ট লোকরা) একটি বিশেষ বীজ| অর্থাৎ‌ পবিত্র লোকরাই দেশে থাকবে|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.