✦Follow
Learn › CORNILESCU → BENGALI · Judges 15

Judges 15

Cornilescu 1924 (ro) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    যখন গম তোলার সময় হল শিম্শোন তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গেল| স্ত্রীকে দেবার জন্যে একটা কচি পাঁঠা নিয়ে গেল| শ্বশুরকে গিয়ে বলল, “আমি স্ত্রীর ঘরে ঢুকছি|”

  2. 2

    তার পিতা শিম্শোনকে বলল, “আমি ভেবেছিলাম তুমি তাকে ঘৃণা কর| তাই তার বিয়ে দিয়েছি একটি সেরা পাত্রের সঙ্গে| আমার ছোট মেয়ে আরও সুন্দরী| তুমি তাকেই নাও|”

  3. 3

    শিম্শোন বলল, “এখন তোমাদের, মানে পলেষ্টীয়দের ওপর আঘাত হানলে কেউ আর আমাকে দোষ দিতে পারবে না|”

  4. 4

    এই বলে শিম্শোন বেরিয়ে গেল| সে 300টি শেয়াল ধরল| সে দুটো করে শেয়াল ধরে তাদের লেজ দুটো বেঁধে জোড়া তৈরি করল| প্রত্যেক জোড়া শেয়ালের লেজে সে একটি করে মশাল বেঁধে দিল|

  5. 5

    তারপর মশালগুলো জ্বেলে দিল| পলেষ্টীয়দের শস্যক্ষেত্রে সে ঐ শেয়ালগুলোকে ছুটিয়ে দিল| এইভাবে নতুন গজানো সমস্ত গাছ আর শস্যের গাদা সে জ্বালিয়ে দিল| দ্রাক্ষার ক্ষেত আর সমস্ত জলপাই গাছ জ্বালিয়ে দিল|

  6. 6

    পলেষ্টীয়রা জিজ্ঞাসা করল, “কে এসব কাজ করেছে?”

  7. 7

    শিম্শোন পলেষ্টীয়দের বলল, “তোমরা আমার ক্ষতি করেছ; এবার আমিও তোমাদের ক্ষতি করব| তারপর আমার তোমাদের ওপর প্রতিশোধ নেওয়া বন্ধ হবে|”

  8. 8

    তারপর শিম্শোন পলেষ্টীয়দের আক্রমণ করল| অনেক লোককে সে হত্যা করল| তারপর সে একটা গুহায় আশ্রয় নিল| গুহাটি ছিল ঐটম শিলা নামে একটি জায়গায়|

  9. 9

    পলেষ্টীয়রা যিহূদায় চলে গেল| লিহী নামের একটি জায়গায় তারা বিশ্রাম নিল| তাদের সৈন্যরা সেখানে তাঁবু গাড়ল| তারা যুদ্ধের জন্য তৈরি হল|

  10. 10

    যিহূদা পরিবারগোষ্ঠীর লোকরা তাদের জিজ্ঞাসা করল, “তোমরা পলেষ্টীয়রা কেন এখানে আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছ?”

  11. 11

    যিহূদা পরিবারগোষ্ঠীর 3000 লোক তখন শিম্শোনের কাছে গেল| ঐটম শিলার গুহায় গিয়ে তারা তাকে বলল, “তুমি আমাদের এ কি করলে? তুমি কি জানো না যে পলেষ্টীয়রা আমাদের শাসন করছে?”

  12. 12

    ওরা তখন বলল, “আমরা তোমাকে বেঁধে নিয়ে যাবার জন্য এসেছি| তোমাকে পলেষ্টীয়দের হাতে তুলে দেব|”

  13. 13

    ওরা বলল, “ঠিক আছে| আমরা শুধু তোমাকে বেঁধে পলেষ্টীয়দের কাছে ধরিয়ে দেব| প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা তোমায় হত্যা করব না|” এই বলে ওরা দুটো নতুন দড়ি দিয়ে শিম্শোনকে বেঁধে ফেলল| গুহা থেকে তাকে বার করে নিয়ে চলল|

  14. 14

    শিম্শোন যখন লিহীতে এল, পলেষ্টীয়রা তাকে দেখতে এল| তারা আনন্দে চিৎকার করে উঠল| তখন প্রভুর আত্মা সবলে শিম্শোনের ওপর এল| দড়িগুলো পোড়া সূতোর মতো পলকা মনে হল এবং তার হাত থেকে খসে পড়ল| যেন সব গলে পড়েছে|

  15. 15

    শিম্শোন একটা মরা গাধার চোয়ালের হাড় দেখতে পেল| হাড়টা নিয়ে তাই দিয়ে সে 1000 জন পলেষ্টীয়কে হত্যা করল|

  16. 16

    তখন শিম্শোন বলল: “গাধার একটি চোয়ালের হাড় দিয়েই আমি 1000 লোক হত্যা করেছি| একটি গাধার চোয়ালের হাড় দিয়ে আমি তাদের মৃতদেহগুলি জড়ো করেছি|”

  17. 17

    এই কথা বলে চোয়ালের হাড়টা শিম্শোন ছুঁড়ে ফেলে দিল| সেই জায়গার নাম রামৎ‌ লিহী|

  18. 18

    শিম্শোনের খুব পিপাসা পেয়েছিল| প্রভুর কাছে সে প্রার্থনা করল| সে বলল, “হে প্রভু আমি তোমার দাস| এই যে আমার বিরাট জয় হল, সে তো তোমারই দয়ায়| পিপাসায় যেন আমি মারা না যাই| তাই এখন দয়া করো তুমি| দয়া করো, যেন ওরা আমায় ধরে না ফেলে, যাদের এখনও সুন্নৎ পর্যন্ত হয় নি|”

  19. 19

    লিহীর মাঠে একটা গর্ত আছে| ঈশ্বর সেই গর্ত ফাটিযে ঝর্ণা তৈরী করলেন| সেই জল পান করে শিম্শোন তাজা হয়ে উঠল| সে আবার শক্তি অনুভব করল| সে সেই ঝর্ণার নাম দিল এন-হক্কোরী| লিহী শহরে এই ঝর্ণা আজও আছে|

  20. 20

    শিম্শোন 20 বছর ইস্রায়েলীয়দের বিচারক ছিল| সেটা ছিল পলেষ্টীয়দের রাজত্ব কাল|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.