✦Follow
Learn › CORNILESCU → BENGALI · Isaiah 57

Isaiah 57

Cornilescu 1924 (ro) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    সব ভালো লোকরা শেষ হয়ে গেছে কিন্তু কেউ লক্ষ্য করেনি| সমস্ত ভাল লোকদের সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু কেউ জানে না কেন| এর কারণ হল মন্দ কাজ, যার জন্য ধার্মিক লোকদের সরিয়ে নেওয়া হয়েছে|

  2. 2

    কিন্তু শান্তি আসবে| এই লোকরা নিজেদের মৃত্যু শয্যায় বিশ্রাম খুঁজে নিতে পারবে| ঈশ্বর যে ভাবে চান তারা সেই ভাবেই জীবনযাপন করবে|

  3. 3

    “তোমরা, ডাইনির বাচ্ছারা, এখানে এসো| এই যে ব্যাভিচারীর ও গণিকাদের বাচ্ছারা! তোমরা এখানে এসো!

  4. 4

    তোমরা পাপী ও মিথ্যেবাদী শিশু| তোমরা আমাকে নিয়ে মজা কর| তোমরা আমাকে মুখ ভেঙাও| আমাকে দেখে জিভ ভেঙাও|

  5. 5

    প্রতিটি সবুজ গাছের নীচে তোমরা মূর্ত্তির পূজা করতে চাও| তোমরা শিশুদের হত্যা কর এবং তাদের উৎসর্গ কর পাথুরে জায়গায়|

  6. 6

    তোমরা নদীর মসৃণ পাথরকে পূজা করতে ভালবাস| তোমরা তাদের পূজা করতে তাদের ওপর দ্রাক্ষারস ঢালো| তোমরা তাদের জন্য পশুবলি দাও, কিন্তু তোমরা যা পাবে তা হল শুধু এই পাথরগুলো| তোমরা কি মনে কর এতে আমি সুখী হই? না! এইসব আমাকে সুখী করে না!

  7. 7

    তোমরা প্রতিটি পাহাড় পর্বতে শয্যা পেতেছ| যেগুলি হল মূর্ত্তির উপাসনা ক্ষেত্র|

  8. 8

    তোমরা সেখানে গিয়ে শয্যা গ্রহণ করে ঐসব মূর্ত্তিগুলোর পূজা করে আমার বিরুদ্ধে পাপ কর| তোমরা ঐ মূর্ত্তিদের ভালোবাসো; ওদের উলঙ্গ দেহ দেখে মজা পাও| তোমরা আমার সঙ্গে থাকলেও এখন তোমরা আমাকে ত্যাগ করেছো ঐ মূর্ত্তিগুলোর কাছে থাকার জন্য| আমাকে স্মরণ করার জন্য যে সব জিনিস তোমাদের সাহায্য করত সেসব তোমরা লুকিয়ে রেখেছো| তোমরা ঐসব জিনিসগুলিকে দরজার পিছনে লুকিয়ে রেখেছ| তারপর তোমরা সেই মূর্ত্তিগুলোর সঙ্গে একটি চুক্তিবদ্ধ হয়েছো|

  9. 9

    তোমাদের মূর্ত্তি মোলেকের জন্য তোমরা তোমাদের প্রসাধনী তেল এবং অন্যান্য জিনিষ ব্যবহার কর যাতে তোমাদের সুন্দর দেখায়| তোমরা তোমাদের বার্তাবাহকদের দূর দেশে পাঠিয়েছিলে| তোমরা এমনকি তাদের পাতালে পাঠিয়েছিলে, এটা তোমাদের মৃত্যুর স্থল|

  10. 10

    “এই সব জিনিসগুলি করতে তুমি কঠোর পরিশ্রম করেছো| কিন্তু তোমরা কখনও ক্লান্ত হওনি, তোমরা নতুন শক্তি পেয়েছো| কারণ তোমরা ঐসব জিনিসগুলিকে উপভোগ করেছিলে|

  11. 11

    তোমরা আমাকে স্মরণ করনি, তোমরা আমাকে লক্ষ্য করনি| তাহলে, কার জন্য তোমরা চিন্তায় ছিলে? কার ভয়ে ভীত ছিলে? কেন মিথ্যার আশ্রয় নিয়েছিলে? দেখ, আমি অনেকদিন ধরে শান্ত রয়েছি কিন্তু তুমি আমাকে শ্রদ্ধা করনি|

  12. 12

    আমি তোমাদের বলতে পারতাম তোমাদের ‘ভালকাজ’ ও ‘ধর্মীয় কাজ’ এর বিষয়ে| বলতে পারতাম কিন্তু ঐসব অপ্রয়োজনীয়|

  13. 13

    যখন তোমাদের সাহায্যের দরকার হত তখন তোমরা মূর্ত্তির সামনে, যাদের তোমরা তোমাদের চারপাশে জড়ো করেছ, কান্নাকাটি করতে| তাদের তোমাদের সাহায্য করতে দাও| কিন্তু আমি বলি, বাতাস তাদের অনেক দূরে নিয়ে চলে যাবে| আকস্মিক বায়ুপ্রবাহে তারা সব চলে যাবে দূরে বহুদূরে| কিন্তু আমার প্রতি আস্থাশীল লোকরা আমার প্রতিশ্রুতি মতো দেশ পেয়ে যাবে| আমার পবিত্র পর্বত তাদের জন্য থাকবে|

  14. 14

    রাস্তা পরিষ্কার করো! রাস্তা পরিষ্কার করো! আমার লোকদের রাস্তা থেকে বাধা সরাও|

  15. 15

    ঈশ্বর ওপরে, আরো ওপরে| তিনি থাকবেন চিরকাল| তাঁর নাম পবিত্র| ঈশ্বর বলেন, আমি অনেক উঁচু ও পবিত্র স্থানে বাস করলেও যারা দুঃখীত ও বিনীত তাদের সঙ্গেও আমি থাকি| যাদের আত্মা অনিষ্টকারী তাদের আমি নতুন জীবন দেব| যাদের মনে দুঃখ রয়েছে আমি তাদের নতুন জীবন দেব|

  16. 16

    আমি চিরকাল যুদ্ধ করব না| সব সময় আমি রুদ্ধ থাকব না| আমি যদি সব সময় রুদ্ধ থাকি তাহলে মানুষের আত্মা, যে জীবন আমি তাদের দিয়েছি সেটা আমার সামনে মরে যাবে| আমি তাদের তো নতুন জীবন দিয়েছি|

  17. 17

    এই লোকরা খারাপ কাজ করেছিল বলে আমিই রুদ্ধ হয়েছিলাম| তাই আমি ইস্রায়েলকে শাস্তি দিয়েছিলাম এবং ইস্রায়েল আমাকে ত্যাগ করেছিল| সে তার ইচ্ছে মতো যেখানে খুশি চলে গিয়েছিল|

  18. 18

    ইস্রায়েল কোথায় গিয়েছিল আমি দেখেছি, তাই আমি ইস্রায়েলকে ক্ষমা করব| আমি ইস্রায়েল এবং যারা তার জন্য বিলাপ করে তাদের নেতৃত্ব এবং আরাম দেব|

  19. 19

    আমি তাদের নতুন শব্দ শেখাব ‘শান্তি|’ আমি আমার কাছের ও দূরের লোকেদের শান্তি দেব| আমি তাদের ক্ষমা করে দেবো!” প্রভু নিজে নিজেই এই কথা বলেন|

  20. 20

    কিন্তু দুষ্ট লোকরা ঠিক একটি রুদ্ধ সমুদ্রের মতো| তারা শান্ত ও শান্তিপ্রিয় হতে পারে না| তারাও সমুদ্রের মতো রুদ্ধ| এবং সমুদ্রের মতো তারাও কাদাকে আলোড়িত করে|

  21. 21

    আমার ঈশ্বর বলেন, “দুষ্ট লোকদের শান্তি নেই|”

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.