✦Follow
Learn › CORNILESCU → BENGALI · Isaiah 47

Isaiah 47

Cornilescu 1924 (ro) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    “পড়ে যাও আবর্জনায় এবং সেখানেই বসে পড়! কল্দীয়দের (বাবিলের অপর নাম) কুমারী কন্যা| কন্যা বসে পড় মাটিতে| তুমি এখন আর শাসক নও! লোকরা তোমাকে কোমলা ক্ষীণকায়া যুবতী মহিলা বলে মনে করবে না|

  2. 2

    এখন তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে| যাঁতাকলে খাদ্যশস্য থেকে তোমাকে আটা বানাতে হবে| তোমার আবরণ সরিয়ে দাও, খুলে ফেল তোমার শৌখিন পোশাক| তোমাকে তোমার দেশ ছাড়তে হবে| তোমার পা দেখতে না পাওয়া পর্যন্ত তুমি তোমার ঘাঘরা তোল এবং নদী পার হয়ে যাও|

  3. 3

    পুরুষেরা তোমার গোপন অঙ্গ দেখবে, তোমাকে ব্যবহার করবে যৌনকর্মে| বাজে কাজ করার জন্য মূল্য দিতে বাধ্য করবে তোমাকে, কেউ তোমাকে সাহায্য করতে আসবে না|

  4. 4

    “আমার লোকরা বলে, ‘ঈশ্বর আমাদের রক্ষা করেন| তাঁর নাম হল: প্রভু সর্বশক্তিমান, ইস্রায়েলের পবিত্রতম|’”

  5. 5

    “তাই বাবিল, যেখানেই বসে থাকো, শান্ত হও| কল্দীয়দের কন্যা, অন্ধকারে আশ্রয় নাও| কেন? কারণ তোমাকে আর ‘রাজ্যগুলির রাণী’ বলে ডাকা হবে না|

  6. 6

    “আমি আমার লোকদের ওপর রুদ্ধ ছিলাম| ঐ লোকরা আমার সম্পত্তি, কিন্তু আমি তাদের ওপর রুদ্ধ ছিলাম, তাই আমি তাদের অসম্মান করেছি| আমি তাদের তোমার হাতে তুলে দিয়েছিলাম| তুমি তাদের শাস্তি দিয়েছ| কিন্তু তুমি তাদের ক্ষমা প্রদর্শন করোনি- বৃদ্ধকেও তুমি কঠিন পরিশ্রম করতে বাধ্য করেছ|

  7. 7

    তুমি বললে, ‘আমি চির কাল থাকব| চির কাল আমিই থাকব মহারাণী|’ সেই সব লোকের ওপর তুমি যে অপকর্ম করেছ, তাও তুমি লক্ষ্য করনি| কি ঘটবে সে সম্পর্কেও ভাবনি|

  8. 8

    তাই, এখন, হে বিলাসলালিত রমণী আমার কথা শোন! তুমি নিজেকে নিরাপদ ভেবে নিজের সঙ্গে কথা বলে চলেছ| ‘আমিই একমাত্র গুরুত্বপূর্ণ মহিলা| আর কেউই আমার মতো গুরুত্বপূর্ণ নয়| আমি কখনও বিধবা হব না| আমার সর্বদা ছেলে মেয়ে থাকবে|’

  9. 9

    এই দুটি ঘটনা তোমার জীবনে ঘটবে| প্রথমতঃ তুমি তোমার ছেলেমেয়েদের হারাবে, তুমি হারাবে তোমার স্বামীকেও| হ্যাঁ, এসবই তোমার জীবনে সত্যি সত্যিই ঘটবে| তোমার যাদুবিদ্যা, তোমার কলাকৌশল তোমাকে রক্ষা করতে পারবে না|

  10. 10

    তুমি বাজে কাজ করেও নিজেকে নিরাপদ মনে কর| তুমি নিজে নিজে মনে কর, ‘আমার অপকর্ম কেউ দেখতে পায় না|’ তুমি মনে কর তোমার বিচক্ষণতা ও জ্ঞান তোমাকে বাঁচাবে| তুমি মনে মনে ভাব, ‘আমিই অনন্যা| কেউ আমার মতো গুরুত্বপূর্ণ নয়|’

  11. 11

    “কিন্তু বিপদ তোমার কাছে আসবে| তুমি জান না কখন এটা ঘটবে, কিন্তু বিপর্যয় আসছে| এই সঙ্কট বন্ধ করতে তুমি কিছুই করতে পারবে না| তুমি এত তাড়াতাড়ি ধ্বংস হবে যে তুমি বুঝতেও পারবে না কি ঘটল|

  12. 12

    তুমি সারাজীবন কঠোর পরিশ্রম করে যাদুবিদ্যা আর ছলাকলা শিখলে| তাই ছলাকলা আর যাদুবিদ্যা শুরু কর| হয়তো এই কৌশল তোমাকে সাহায্য করবে| তুমি হয়তো কাউকে ভয়চকিত করতে পারবে|

  13. 13

    তোমার অনেক উপদেষ্টা রয়েছে| তাদের অনেক উপদেশে তুমি কি ক্লান্ত? তোমার জ্যোতিষিরা যারা নক্ষত্র দেখে তারা আসুক এবং তোমাকে সাহায্য করুক| প্রতি মাসে তারা তোমাকে বলুক তোমার কি ঘটবে|

  14. 14

    “কিন্তু সেই লোকরা নিজেদের বাঁচাতেই সক্ষম হবে না| খড়ের মতো তারা পুড়বে| তারা এত দ্রুত পুড়ে যাবে যে রুটি বানানোর জন্য কোন কয়লা পড়ে থাকবে না| পোড়ানোর জন্য কোন আগুন পড়ে থাকবে না|

  15. 15

    যে সব ব্যাপারের জন্য তুমি এত কঠিন পরিশ্রম করলে তার প্রতিটি বিষয়ে এটি ঘটবে| যে সব লোকদের সঙ্গে তুমি তোমার যৌবনকাল থেকে ব্যবসা করেছ, তারাও তোমাদের ত্যাগ করে যাবে| প্রত্যেকেই চলে যাবে তার নিজের পথ ধরে এবং তোমাকে রক্ষা করার জন্য কেউ থাকবে না|”

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.