✦Follow
Learn › CORNILESCU → BENGALI · Isaiah 43

Isaiah 43

Cornilescu 1924 (ro) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    আমি যাকোব, প্রভু, তোমার সৃষ্টিকর্তা! ইস্রায়েল, প্রভুই তোমার সৃষ্টিকর্তা| এখন প্রভু বলেন, “ভীত হয়ো না| আমি তোমাকে রক্ষা করেছি| আমি তোমার নাম ধরে ডেকেছি| তুমি আমারই|

  2. 2

    তুমি যখনই সমস্যায় পড়বে আমি তোমার পাশে থাকব| নদী পার হতেও তোমার কষ্ট হবে না| আগুনের মধ্যে দিয়ে হাঁটার সময়ও তুমি দ3 হবে না; অগ্নিশিখা তোমাকে আঘাত করবে না|

  3. 3

    কারণ আমি, প্রভু তোমার ঈশ্বর| আমি ইস্রায়েলের পবিত্রতম তোমার রক্ষাকর্তা| আমি তোমার জন্য মূল্য দিতে মিশরকে দিয়েছিলাম| আমি তোমাকে আমার করতে কূশ ও সবা দিয়েছিলাম|

  4. 4

    তুমি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই আমি তোমাকে সম্মান করি| আমি তোমাকে ভালবাসি এবং আমি সব দেশসমূহ এবং জাতিগুলি তোমাকে দেব যাতে তুমি বাঁচতে পার|”

  5. 5

    “সুতরাং ভীত হবে না! আমি তোমার সঙ্গে আছি| আমি একত্রিত করব তোমাদের শিশুদের এবং ফিরিয়েও দেব| আমি তাদের প্রাচ্য় ও পাশ্চাত্য থেকে এনে দেব|

  6. 6

    উত্তরকে আমি বলব: আমার লোকদের আমাকে দিয়ে দাও| দক্ষিণকে বলব: আমার লোকদের বন্দী করে রেখো না| দূরবর্তী স্থান থেকে আমার পুত্রকন্যাদের আমার কাছে ফেরৎ‌ দিয়ে দাও|

  7. 7

    আমার সব লোকদের যাদের কাছে আমার নাম আছে, আমার কাছে ফিরিয়ে দাও| আমি ঐসব লোকদের নিজের জন্যই সৃষ্টি করেছিলাম| আমি তাদের সৃষ্টিকর্তা, তারা আমারই|”

  8. 8

    ঈশ্বর বলেন, “চোখ থাকা সত্ত্বেও যারা অন্ধ তাদের বাইরে বের কর| কান থাকা সত্ত্বেও যারা বধির তাদের বাইরে বের কর|

  9. 9

    প্রত্যেক মানুষের ও প্রত্যেক দেশের একত্রিত হওয়া উচিৎ‌| হতে পারে, তাদের কারো মূর্ত্তি বলতে চেয়েছিল প্রথমে কি ঘটেছিল| তাদের উচিৎ‌ তাদের সাক্ষীদের নিয়ে আসা| সাক্ষীদের উচিৎ‌ সত্য কথা বলা| এটা দেখাবে যে তারা সঠিক|”

  10. 10

    প্রভু বলেন, “তোমরা লোকরা আমার সাক্ষী| তোমরা হচ্ছো সেই দাস, যাদের আমি বেছে নিয়েছিলাম| আমি তোমাদের বেছে নিয়েছিলাম যাতে তোমরা আমাকে জানতে পার এবং আমাকে বিশ্বাস করতে পার| আমি তোমাদের বেছে ছিলাম যাতে তোমরা উপলদ্ধি করতে পার যে ‘আমি হলাম ঈশ্বর|’ আমি সত্যিকারের ঈশ্বর| আমার আগে কোন দেবতা ছিল না এবং আমার পরে কোন দেবতা থাকবে না|”

  11. 11

    আমি নিজেই হলাম প্রভু| অন্য কোন পরিত্রাতা নেই, আমিই একমাত্র পরিত্রাতা|

  12. 12

    আমিই একমাত্র ঈশ্বর যে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম| আমি তোমাদের রক্ষা করেছিলাম| এসব কথা আমি তোমাদের বলেছি| এমন নয় যে তোমাদের সঙ্গে কেউ ছিল যে একজন অপরিচিত লোক| তোমরা আমার সাক্ষী এবং আমি ঈশ্বর|” (প্রভু নিজেই এই সব কথা বলেছেন|)

  13. 13

    “আমি সব সময়ই ঈশ্বর| যখন আমি কিছু করি তখন আমার কাজের কেউই পরিবর্তন ঘটাতে পারবে না| এমন কি আমার ক্ষমতা থেকে কেউ কোন লোককে রক্ষা করতে পারবে না|”

  14. 14

    প্রভু, ইস্রায়েলের পবিত্রতম, তোমাদের ত্রাণকর্ত্তা বলেন, “আমি বাবিলে তোমাদের জন্য সেনা পাঠাব| সমস্ত তালাবন্ধ ফটক আমি ভেঙ্গে ফেলব এবং কল্দীয়দের গানগুলি বিলাপে পর্যবসিত হবে|

  15. 15

    আমিই তোমাদের প্রভু, তোমাদের ঈশ্বর| আমি ইস্রায়েলের সৃষ্টিকর্তা| আমি তোমাদের রাজা|”

  16. 16

    প্রভু সমুদ্রের মধ্যে দিয়ে সড়ক বানাবেন| নিজের লোকদের জন্য এমনকি জলের মধ্যে দিয়ে তিনি রাস্তা গড়ে দেবেন| এবং প্রভু বলেন,

  17. 17

    “যারা যুদ্ধযান, ঘোড়সওয়ার ও সেনাবলে বলীযান হয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে তারা পরাজিত হবে| তারা আর কখনও উঠতে পারবে না| তাদের বিনাশ ঘটবে| মোমবাতির শিখা যেমন করে নিভিয়ে দেওয়া হয় সেই ভাবে তাদের থামানো হবে|

  18. 18

    তাই শুরুতে যেসব ঘটনা ঘটেছিল তা আর মনে কোরো না| যা বহুকাল আগে ঘটে গেছে তা আর স্মরণ কোরো না|

  19. 19

    কেন না এখন আমি নতুন কিছু করব| এখন তোমরা নতুন গাছের মতো বেড়ে উঠবে| তোমরা নিশ্চিত ভাবেই জান এটা সত্য| সত্যিই আমি মরুভূমিতে রাস্তা বানাব| শুষ্ক জমিতে সত্যিই আমি নদী তৈরী করব|

  20. 20

    মরুভূমিতে জল জোগানোর পর বন্য জন্তুরা, যেমন শিয়াল এবং উটপাখী আমাকে সম্মান জানাবে| আমার বেছে নেওয়া লোকেদের জন্য, আমার নিজের লোকদের জন্য আমি জলের ব্যবস্থা করব|

  21. 21

    এই লোকদের তো আমিই সৃষ্টিকর্তা এবং এরা আমার প্রশংসা করে গান গাইবে|

  22. 22

    “যাকোব, তুমি আমার কাছে প্রার্থনা করনি| কেন? কারণ তোমরা ইস্রায়েলের লোকরা আমার বিষয়ে ক্লান্ত হয়ে পড়েছ|

  23. 23

    তোমরা তোমাদের মেষকে আমার জন্য উৎসর্গ করতে আন নি| তোমরা আমাকে সম্মান জানাও নি| তোমরা আমার জন্য বলি দাও নি| আমার উদ্দেশ্যে বলি দেবার জন্য আমি তোমাদের বাধ্য করিনি| আমি তোমাদের ধূপ জ্বালাতে বাধ্য করিনি|

  24. 24

    তাই তোমরা আমাকে সম্মান জানাবার জন্য সামগ্রী এয করতে অর্থ ব্যয করনি| হোমবলির চর্বি দিয়ে তোমরা আমাকে সন্তুষ্ট করনি| কিন্তু তোমরা তোমাদের পাপসমূহ দিয়ে আমাকে ভারাক্রান্ত করেছিলে| তোমাদের কুকর্মসমূহ আমাকে খুব পরিশ্রান্ত করে তুলেছে|

  25. 25

    “আমি, আমিই একমাত্র যে তোমাদের সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দিই| নিজেকে খুশি করতে এইসব আমি করি! তোমাদের পাপের কথা আমি মনে রাখব না|

  26. 26

    আমাকে মনে করিয়ে দিও (তোমাদের প্রশংসনীয গুনের কথা)| আমাদের এক সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া উচিৎ‌ কোনটা ঠিক| তোমাদের কৃতকর্মের কথা আমাকে বলা উচিৎ‌ এবং প্রমাণ কর যে তোমরা ঠিক|

  27. 27

    তোমাদের প্রথম পিতা পাপী| তোমাদের আইনজীবিরা আমার বিরুদ্ধাচরণ করেছে|

  28. 28

    আমি তোমাদের পবিত্র শাসকদের অপবিত্র করেছি| আমি যাকোবকে ধ্বংসের এবং ইস্রায়েলকে অভিশাপের শাস্তি দিয়েছি|”

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.