✦Follow
Learn › CORNILESCU → BENGALI · Isaiah 39

Isaiah 39

Cornilescu 1924 (ro) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    ঐ সময়, বলদনের পুত্র মরোদক-বলদন বাবিলের রাজা ছিলেন| তিনি হিষ্কিয়ের কাছে চিঠি ও উপহার পাঠান| কারণ তিনি শুনেছিলেন হিষ্কিয় অসুস্থ থাকার পর সুস্থ হয়ে উঠছেন|

  2. 2

    এই ঘটনা হিষ্কিয়কে খুবই খুশী করে| তাই তিনি মরোদক-বলদনের দূতদের তাঁর কোষাগারের সব মূল্যবান জিনিস দেখালেন| হিষ্কিয় তাঁদের দেখালেন সোনা, রূপো, মশলা ও মূল্যবান গন্ধ দ্রব্য| তিনি তাঁর অস্ত্রাগারও তাঁদের দেখালেন| তাঁর যা কিছু ছিল সবই দেখালেন| তাঁর প্রাসাদে ও রাজ্যে যে সব জিনিষ ছিল তিনি সব তাঁদের দেখালেন|

  3. 3

    তখন ভাববাদী যিশাইয় হিষ্কিয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “ঐসব লোকরা কি বলল? তারা কোথা থেকে আপনার কাছে এল?”

  4. 4

    তখনই যিশাইয় জানতে চাইলেন “আপনার গৃহে তারা কি কি দেখল?”

  5. 5

    তখন যিশাইয় হিষ্কিয়কে বললেন: “সর্বশক্তিমান প্রভুর বাণী শুনুন|

  6. 6

    ‘আপনার ও আপনার পূর্বপুরুষদের সব সম্পদই যা সংগৃহীত হয়েছিল এবং দীর্ঘকাল ধরে রক্ষিত ছিল তা সেই দিন বাবিলে চলে যাবে| কিছুই থাকবে না!’ সর্বশক্তিমান প্রভু এসব বলেছেন|

  7. 7

    আর আপনার নিজের ছেলেদেরও বাবিলে নিয়ে যাওয়া হবে| তারা বাবিলের রাজার প্রাসাদের কর্মচারী হবে| কিন্তু তারা হবে নপুংসক|”

  8. 8

    তখন হিষ্কিয় যিশাইয়কে বললেন, “প্রভুর এই বার্তাটি খুব ভালো|” (হিষ্কিয় এটা বলেছিলেন কারণ তিনি ভেবেছিলেন “আমি যতক্ষণ রাজা থাকব ততক্ষণ প্রকৃত শান্তি ও নিরাপত্তা থাকবে|”)

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.