✦Follow
Learn › BBE → BENGALI · Hosea 8

Hosea 8

Bible in Basic English (en) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    “তোমাদের ঠোঁটে শিঙা রাখো এবং শিঙা বাজিয়ে সতর্ক করে দাও| প্রভুর গৃহের ওপর ঈগল পাখীর মতো হও| ইস্রায়েলবাসীরা আমার চুক্তি ভঙ্গ করেছে| তারা আমার বিধি মান্য করেনি|

  2. 2

    তারা আমার দিকে তীব্রস্বরে চিৎকার করে, ‘আমার ঈশ্বর, আমরা ইস্রায়েলবাসীরা আপনাকে জানি!’

  3. 3

    কিন্তু ইস্রায়েলবাসীরা ভালো জিনিস নিতে অস্বীকার করে; সেজন্য শত্রুরা তাদের পেছনে তাড়া করে|

  4. 4

    ইস্রায়েলীয়রা তাদের রাজাদের মনোনীত করেছে; কিন্তু তারা আমার কাছে পরামর্শ নিতে আসেনি| ইস্রায়েলবাসীরা নেতাদের নির্বাচন করে; কিন্তু যাদের আমি জানি, তারা তাদের নির্বাচন করেনি| ইস্রায়েলবাসীরা নিজেদের জন্য তাদের সোনা ও রূপা দিয়ে মূর্ত্তি বানায়| সুতরাং তারা ধ্বংস হবে|

  5. 5

    হে শমরিয়া মূর্ত্তি ঈশ্বর তোমাদের গোবৎস মূর্ত্তি গ্রহণ করতে অস্বীকার করেছেন| ঈশ্বর বলেছেন, ‘আমি ইস্রায়েলবাসীদের বিরুদ্ধে খুবই রুদ্ধ|’ ইস্রায়েলবাসীরা তাদের পাপকাজের জন্য শাস্তি পাবে| কিছু কর্মী ঐ মূর্ত্তিগুলিকে তৈরি করছে, তারা ঈশ্বর নয়| শমরিয়ার বাছুর টুকরো টুকরো করে ভেঙ্গে ফেলা হবে|

  6. 7

    ইস্রায়েলীয়রা নির্বোধের মত একটা কাজ করেছিল এবং সেটা ছিল যেন বাতাস রোপণ করবার চেষ্টার মত| তারা কেবল কষ্ট পাবে| তারা কেবল মাত্র সাইক্লোনের মত শস্য পাবে| মাঠে শস্য বাড়বে; কিন্তু সে শস্য কোন খাদ্য দেবে না| এমনকি যদি কিছু জন্মায়, তবে অপরিচিতরাই তা খেয়ে নেবে|

  7. 8

    ইস্রায়েল ধ্বংস হয়েছিল| ইস্রায়েলীয়রা জাতির মধ্যে ছড়িয়ে পড়েছে যেন কোন খাবার যেটা কারো ভাল লাগেনি বলে ফেলে দেওয়া হয়েছে|

  8. 9

    ইফ্রয়িম তাকে তোষামোদ করেছিল| বন্য গাধার মত সে ঘুরতে ঘুরতে অশূরীয়তে গিয়ে পৌঁছেছিল|

  9. 10

    ইস্রায়েলীয়রা জাতিগণের মধ্যে তাদের ‘প্রেমিকদের’ কাছে গিয়েছিল| কিন্তু আমি ইস্রায়েল জাতিদের একত্রিত করব| কিন্তু তাদের সেই প্রবল ক্ষমতাবান রাজার থেকে তাদের কিছুটা কষ্ট ভোগ করতেই হবে|

  10. 11

    ইফ্রয়িম অনেক বেশী করে পূজো বেদী তৈরি করেছে এবং সেটা তৈরি করাটা পাপ হয়েছে| সেই পূজো বেদীগুলো ইফ্রয়িমের পাপের পূজো বেদী|

  11. 12

    এমনকি যদি আমি ইফ্রয়িমের জন্য 10,000 বিধিও রচনা করি তবু সেগুলোর দিকে সে এমন চোখে দেখবে যেন সেগুলো কোন অপরিচিতদের জন্য রচিত হয়েছে|

  12. 13

    ইস্রায়েলবাসীরা বলি উৎসর্গ করতে ভালবাসে| তারা মাংস উৎসর্গ করে এবং তা খায়| প্রভু তাদের উৎসর্গ গ্রহণ করেন না| তিনি তাদের পাপগুলো মনে রাখেন এবং তিনি তাদের শাস্তি দেবেন| বন্দী হিসেবে তাদের মিশরে নিয়ে যাওয়া হবে|

  13. 14

    ইস্রায়েল রাজাদের প্রাসাদ তৈরি করে; কিন্তু তারা তাদের নিজেদের নির্মাতাকে ভুলে গেছে! এখন যিহূদা দুর্গ তৈরি করছে; কিন্তু আমি যিহূদার শহরগুলোর জন্যে আগুন পাঠাব; এবং সেই আগুন তার দুর্গগুলো ধ্বংস করে দেবে!”

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.