✦Follow
Learn › BBE → BENGALI · Hosea 6

Hosea 6

Bible in Basic English (en) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    “এসো, চল আমরা প্রভুর কাছে ফিরে যাই| তিনি আমাদের আঘাত করেছেন, কিন্তু তিনিই আমাদের আরোগ্য করবেন| তিনি আমাদের আহত করেছিলেন, কিন্তু তিনি আমাদের (ক্ষতস্থানগুলিকে) পটি দিয়ে বেঁধে দেবেন|

  2. 2

    দুদিন বাদে তিনি আমাদের জীবন ফিরিয়ে দেবেন| তৃতীয় দিনে, তিনি আমাদের ওঠাবেন| তাহলে আমরা তাঁর সামনে বেঁচে থাকতে পারব|

  3. 3

    এস, প্রভুর সম্বন্ধে আমরা জ্ঞান সঞ্চয় করি| প্রভুকে জানবার জন্য আপ্রাণ চেষ্টা করি| যে রকম নিশ্চিত ভাবে আমরা জানি যে ভোর হতে চলেছে সে রকম ভাবেই আমরা নিশ্চিত যে তিনি আসছেন| প্রভু আমাদের কাছে বৃষ্টির মতো আসবেন, বসন্তের বৃষ্টির জল যেভাবে মাটিকে সিক্ত করে|”

  4. 4

    “ইফ্রয়িম, তোমার সঙ্গে আমি কি করব? যিহূদা, তোমার সঙ্গে আমি কি করব? তোমার বিশ্বস্ততা তো ভোরের কুয়াশার মতো, তোমার বিশ্বস্ততা তো শিশিরের মতো, যা সকালে মিলিয়ে যায়|

  5. 5

    তাই আমি তাদের ভাববাদীদের দ্বারা কেটে ফেলেছি| আমার আদেশেই তাদের হত্যা করা হয়েছে; যাতে ন্যায় তোমার কাছ থেকে আলোর মতো বেরিয়ে যেতে পারে|

  6. 6

    কারণ, আমি বিশ্বাসপূর্ণ ভালোবাসা চাই, উৎসর্গ নয়| আমি চাই লোকে ঈশ্বরকে জানুক, হোমবলি উৎসর্গ নয়|

  7. 7

    কিন্তু লোকে চুক্তি ভেঙে ছিল, ঠিক আদম যে ভাবে ভেঙে ছিল| তাদের রাজ্যে তারা আমার প্রতি অবিশ্বস্ত|

  8. 8

    গিলিয়দ অধর্মচারীদের শহর| সেখানকার লোকরা চালাকি করে অন্যদের হত্যা করেছে|

  9. 9

    ডাকাতরা লুকিয়ে থাকে, পথে কাউকে আক্রমণ করার জন্য অপেক্ষা করে| একই ভাবে, যাজকরা শিখিমের রাস্তার ওপর অপেক্ষা করে এবং পথচারীদের আক্রমণ করে তারা অনেক অন্যায় করেছে|

  10. 10

    ইস্রায়েল জাতির মধ্যে একটি ভয়ঙ্কর জিনিস দেখেছি| ইফ্রয়িম ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত ছিল| পাপে ইস্রায়েল নোংরা হয়ে গেছে|

  11. 11

    যিহূদা, তোমার জন্য ফসল কাটারও একটা সময় আছে| যখন আমি আমার লোকদের বন্দী দশা থেকে ফিরিয়ে আনব, তখনই এটা ঘটবে|”

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.