✦Follow
Learn › AMHARIC → BENGALI · Jeremiah 45

Jeremiah 45

Amharic Bible (magna25) (am) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    যোশিয়ের পুত্র যিহোয়াকীম তখন যিহূদার রাজা| যিহোয়াকীমের রাজত্বকালের চার বছরের মাথায় ভাববাদী যিরমিয় নেরিযের পুত্র বারূককে এই বার্তাগুলি বলেছিল| বারূক একটি খাতায় সেগুলি লিখেছিল| যিরমিয় বারূককে বলেছিল,

  2. 2

    “এই হল প্রভু ইস্রায়েলের ঈশ্বর, তোমাদের সম্বন্ধে বলেছেন|

  3. 3

    ‘বারূক তুমি বলেছিলে: “সেটা আমার জন্য খুব খারাপ| প্রভু আমার যন্ত্রণায় দুঃখ যোগ করছেন| আমি আমার যন্ত্রণার দরুন ক্লান্ত এবং বিশ্রাম পাচ্ছি না|”

  4. 4

    প্রভু বলেছিলেন, “যিরমিয়, বারূককে একথা জানিয়ে দাও: ‘প্রভু যা বললেন তা হল, আমি যা বপন করেছি তা আমিই আবার উপড়ে ফেলব| আমি যা সৃষ্টি করেছি আমিই আবার তা নষ্ট করে ফেলব| যিহূদার সর্বত্র এই ঘটনা ঘটাবো|

  5. 5

    বারূক, তুমি তোমার নিজের জন্য বিরাট একটা কিছুর খোঁজ করছ| কিন্তু এমন বিরাট জিনিষ খুঁজো না| কারণ আমি সমস্ত লোকের ওপর মারাত্মক ঘটনা ঘটাবো|’ কিন্তু তোমাকে আমি জীবিত ছেড়ে দেব, তুমি যেখানে খুশী পালিয়ে যেতে পারো|’” প্রভু এই কথাগুলি বলেছেন|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.