✦Follow
Learn › AMHARIC → BENGALI · Jeremiah 43

Jeremiah 43

Amharic Bible (magna25) (am) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    সুতরাং যিরমিয়, প্রভু তাদের ঈশ্বরের সব বার্তা তাদের বলে শেষ করেছিল| যিরমিয় সবকিছু তাদের বলেছিল যা যা প্রভু তাকে ঐ লোকদের বলতে পাঠিয়েছিলেন|

  2. 2

    হোশয়িয়ের পুত্র অসরিয় ও কারেহের পুত্র যোহানন এবং আরও কিছু মানুষ ভীষণ অহঙ্কারী এবং একগুঁয়ে ও জেদী| তারা যিরমিয়র প্রতি রুদ্ধ হয়ে উঠেছিল| রুদ্ধ জনতা যিরমিয়কে বলেছিল, “তুমি মিথ্যে বলছো যিরমিয়| প্রভু, আমাদের ঈশ্বর তোমাকে আমাদের কাছে একথা বলতে পাঠাননি যে, আমরা যেন মিশরে না যাই|

  3. 3

    যিরমিয়, আমাদের মনে হচ্ছে নেরিযের পুত্র বারূক তোমাকে উৎসাহ যোগাচ্ছে আমাদের বিরুদ্ধাচরণ করার জন্য| বারূক চায় আমাদের বাবিলের লোকদের হাতে তুলে দিতে| সে চায় আমাদের ওরা হত্যা করুক| কিংবা আমাদের বন্দী করে বাবিলে নিয়ে যাক|”

  4. 4

    তারপর যোহানন, সেনা প্রধানরা এবং সমস্ত লোক প্রভুর আদেশ মান্য করল না এবং

  5. 5

    যিহূদার লোকদের নিয়ে মিশরে চলে গিয়েছিল| অতীতেও শত্রুবাহিনী ঐ লোকদের যিহূদা থেকে অন্যান্য দেশে নিয়ে চলে গেলেও তারা আবার যিহূদাতেই ফিরে এসেছিল|

  6. 6

    এবার যোহানন ও তার সেনা প্রধান সমস্ত পুরুষ, মহিলা, শিশু এবং রাজকন্যাদের মিশরে নিয়ে গেল| (বাবিলের রাজার বিশেষ রক্ষীদের প্রধান, নবূষরদন, গদলিয়কে ঐ লোকদের তত্ত্বাবধানে রেখেছিলেন|) সে ভাববাদী যিরমিয় এবং নেরিযের পুত্র বারূককেও মিশরে নিয়ে গিয়েছিল|

  7. 7

    প্রভুর বারণ না শুনে তারা গিয়ে উঠল মিশরের উত্তর পূর্বাঞ্চলের তফন্হেষ শহরে|

  8. 8

    তফন্হেষ শহরে যিরমিয় প্রভুর বার্তা পেয়েছিল| এই হল প্রভুর বার্তা:

  9. 9

    “যিরমিয়, যাও কিছু বড় আকারের পাথর জোগাড় করে আনো| তফন্হেষ শহরে ফরৌণের প্রাসাদের সামনে মাটি ও ইঁটের তৈরী ফুটপাতে ঐ পাথরগুলি পুঁতে ফেল| যিহূদার লোকদের চোখের সামনেই তুমি ঐ পাথরগুলি মাটিতে পুঁতবে|

  10. 10

    সেই সময় তুমি ঐ লোকদের উদ্দেশ্যে বলবে: ‘প্রভু সর্বশক্তিমান ইস্রায়েলের ঈশ্বর বলেছেন: আমি আমার ভৃত্য বাবিলের রাজা নবূখদ্রিত্‌সরকে এখানে আনব এবং তার সিংহাসনে যে পাথরগুলি আমি পুঁতেছি তার ওপর রাখব| নবূখদ্রিত্‌সর এখানেই তার মাথার ওপর চাঁদোয়া খাটিয়ে সিংহাসনে বসবে|

  11. 11

    সে আসবে এবং মিশর আক্রমণ করবে| কাউকে মেরে ফেলা হবে, কাউকে বন্দি করা হবে এবং অপর কাউকে যুদ্ধে নিহত করা হবে|

  12. 12

    মিশরের মূল্যহীন মূর্ত্তিগুলো সে নিয়ে চলে যাবে| তারপর সে ভ্রান্ত দেবতাদের সমস্ত মন্দিরগুলোতে আগুন লাগিয়ে দেবে| একজন মেষপালক যেমন তার পোশাক থেকে ছারপোকা বেছে তার পোশাকাদি পরিষ্কার করে তেমন করেই নবূখদ্রিত্‌সর মিশরকে পরিষ্কার করবে| তারপর সে নিরাপদে মিশর ত্যাগ করবে|

  13. 13

    সূর্য দেবতার মন্দিরে সমস্ত স্মরণস্তম্ভগুলি নবূখদ্রিত্‌সর ভেঙে দেবে| এবং সে মিশরের মূর্ত্তিসমূহের সমস্ত মন্দিরে আগুন লাগিয়ে দেবে| তারপর সে নিরাপদে মিশর ছেড়ে চলে যাবে|’”

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.