✦Follow
Learn › AMHARIC → BENGALI · Jeremiah 29

Jeremiah 29

Amharic Bible (magna25) (am) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    যিরমিয় ইহুদীদের কাছে, যারা বাবিলে বন্দী ছিল, একটি চিঠি পাঠিয়েছিল| একই চিঠি সে বাবিলে বাস করা নেতাদের, যাজকদের, ভাববাদীদের এবং সাধারণ লোকদের পাঠিয়েছিল| এদের সবাইকে বাবিলের রাজা নবূখদ্রিত্‌সর জেরুশালেম থেকে ধরে নিয়ে গিয়েছিল|

  2. 2

    (রাজা যিকনিয়, রানী মা, সভাপরিষদ, যিহূদা এবং জেরুশালেমের নেতৃবৃন্দকে, ছুতোর মিস্ত্রীদের এবং কামারদের জেরুশালেম থেকে নির্বাসিত হিসেবে নিয়ে যাবার পর এই চিঠি পাঠানো হয়েছিল| এদের সবাইকে জেরুশালেম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল|)

  3. 3

    যিহূদার রাজা সিদিকিয় নবূখদ্রিত্‌সরের কাছে ইলিয়াসা এবং গমরিযকে পাঠিয়েছিল| ইলিয়াসা ছিল শাফনের পুত্র এবং গমরিয ছিল হিল্কিয়ের পুত্র| যিরমিয় ঐ দুজনকে বাবিলে পৌঁছিযে দেওয়ার জন্য একটি চিঠি দিয়েছিল| চিঠির বক্তব্য ছিল এই:

  4. 4

    ইস্রায়েলের ঈশ্বর, প্রভু সর্বশক্তিমান এই কথাগুলি বলেন তাদের সবাইকে যাদের তিনি জেরুশালেম থেকে বাবিলে নির্বাসনে পাঠিয়েছিলেন:

  5. 5

    “ওখানেই তোমরা স্স্থায়ীভাবে ঘরবাড়ি তৈরি করে বসবাস শুরু করো| চাষ আবাদ করে নিজেদের খাদ্যশস্য নিজেরাই ফলাও|

  6. 6

    বিবাহ করে তোমরা সন্তানদের জন্ম দাও| পুত্র কন্যাদেরও বিবাহ দাও| তারাও যেন সন্তান উৎ‌পাদন করে যাতে বাবিলে সংখ্যায় বৃদ্ধি পায়| প্রজন্মকে বাড়াও| কখনও সংখ্যালঘু হয়ে পোড়ো না|

  7. 7

    যে শহরে আমি তোমাদের পাঠিয়েছি সেই শহরের উন্নতির জন্য ভালো কাজ কর| শহরের জন্য প্রভুর কাছে প্রার্থনা করো| কারণ শহরে যদি শান্তি বিরাজ করে তাহলে তোমরাও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে|”

  8. 8

    ইস্রায়েলের ঈশ্বর প্রভু সর্বশক্তিমান বলেছেন: “ভাববাদীদের এবং যাদুকরদের তোমাদের ঠকাতে দিও না| তাদের স্বপ্নদর্শনের কথায় কান দিও না|

  9. 9

    তারা মিথ্যে প্রচার করে বেড়ায়| তারা নিজেদের বাণীকে আমার নামে চালায়| কিন্তু আমি তাদের পাঠাই নি|” এই হল প্রভুর বার্তা|

  10. 10

    প্রভু যা বলেছেন তা হল এই: “70 বছরের জন্য বাবিলের এই ক্ষমতা ও আধিপত্য থাকবে| তারপরে আমি তোমাদের কাছে যারা বাবিলে বাস করছ তাদের কাছে আসবো এবং আমার প্রতিশ্রুতি মতো তোমাদের জেরুশালেমে ফিরিয়ে নিয়ে আসব|

  11. 11

    আমি আমার পরিকল্পনাগুলো কি তা জানি| তাই এগুলো তোমাদের বললাম|” এই হল প্রভুর বার্তা| “আমি তোমাদের সুনিশ্চিত নিরাপদ ভবিষ্যৎ দিতে চাই| তোমাদের জন্য আমার ভাল ভাল পরিকল্পনা আছে| তোমাদের আঘাত করবার কোন পরিকল্পনা আমার নেই| আমি তোমাদের আশা এবং সু-ভবিষ্যৎ দিতে চাই|

  12. 12

    তখন তোমরা লোকরা, আমার নামে মিনতি করবে, আমার কাছে এসে প্রার্থনা করবে| আমি তোমাদের কথা শুনব|

  13. 13

    তোমরা আমাকে খুঁজে বেড়াবে এবং যখন তোমরা অন্তর দিয়ে আমাকে অন্বেষণ করবে তখনই আমাকে খুঁজে পাবে|

  14. 14

    আমি তোমাদের আমাকে খুঁজতে দেব|” প্রভু বলেন: “আমি তোমাদের নির্বাসন থেকে এই জায়গায় ফিরিয়ে আনব| আমিই সেই জন যে তোমাদের বন্দীরূপে পাঠিয়ে ছিলাম| কিন্তু আমি তোমাদের সমস্ত দেশ থেকে এবং সমস্ত জায়গা থেকে যেখানে আমি তোমাদের বন্দীরূপে পাঠিয়ে ছিলাম সকলকে একত্রিত করব|” এই হল প্রভুর বার্তা|

  15. 15

    তোমরা হয়ত বলবে, “কিন্তু প্রভু তো আমাদের এই বাবিলে ভাববাদীদের দিয়েছেন|”

  16. 16

    কিন্তু প্রভু এইগুলি বলেছেন তোমাদের আত্মীয়দের সম্বন্ধে যাদের বাবিলে নিয়ে আসা হয়নি| আমি বলছি দায়ুদের সিংহাসনে বসা বর্তমান রাজা এবং সেই সব লোকদের সম্বন্ধে যারা এখনও জেরুশালেমে পড়ে আছে|

  17. 17

    সর্বশক্তিমান প্রভু বলেন: “জেরুশালেমে যারা রয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে শীঘ্রই আমি তরবারি, অনাহার ও ভয়ঙ্কর রোগসমূহ পাঠাব| আমি তাদের সেই সমস্ত বাজে ডুমুরের মতো করে দেব যেগুলো খাওয়া যায় না যেহেতু সেগুলো পচা|

  18. 18

    আমি তাদের তরবারি, অনাহার ও রোগসমূহ দিয়ে তাড়া করব| আমি তাদের দুর্দশাগ্রস্ত অবস্থা এমন ভয়াবহ করে তুলব যে পৃথিবীর সমস্ত দেশগুলি বিস্ময় বিহবল এবং ভীত হয়ে যাবে| তারা ধ্বংস হয়ে যাবে| তাদের নামগুলো অভিশাপ হিসেবে ব্যবহৃত হবে| সমস্ত জাতিগুলি, যেখানে আমি তাদের পাঠাব, ওদের অপমান করবে|

  19. 19

    জেরুশালেমের মানুষ আমার বার্তা শোনেনি বলে আমি তাদের এই দুরবস্থা করব|” আমি আমার অনুচর এবং ভাববাদীদের মারফৎ বার বার আমার বার্তা পাঠিয়েছি| কিন্তু তারা শোনেনি|” এই হল প্রভুর বার্তা|

  20. 20

    “তোমরা লোকরা যারা নির্বাসনে রয়েছ, শোন! আমিই সে জন যে তোমাদের জেরুশালেম ছেড়ে বাবিলে যেতে বাধ্য করেছিলাম| সেহেতু তোমরা প্রভুর বার্তা শোন|”

  21. 21

    কোলায়ের পুত্র আহাব এবং মাসেয়ের পুত্র সিদিকিয় সম্বন্ধে সর্বশক্তিমান প্রভু এই কথাগুলি বলেছেন: “এই দুজন তোমাদের কাছে মিথ্যা প্রচার করেছে| তারা বলে বেড়াচ্ছে যে তারা আমার বাণী প্রচার করছে| কিন্তু তারা মিথ্যা বলছে| আমি ঐ ভাববাদীদের বাবিলের রাজা নবূখদ্রিত্‌সরকে দিয়ে দেব এবং নবূখদ্রিত্‌সর ঐ দুই জন ভাববাদীকে বাবিলে নির্বাসিত সমস্ত লোকদের সামনে হত্যা করবে|

  22. 22

    সমস্ত নির্বাসিতদের কাছে এই হত্যা শাস্তির উদাহরণ হিসেবে মনে থাকবে| ঐ বন্দী যিহূদার অন্যদের বলবে: ‘প্রভু তোমাদের সঙ্গেও সিদিকিয় এবং আহাবের মতো ব্যবহার করতে পারেন| বাবিলের রাজা ওই দুজনকে আগুনে পুড়িয়ে মেরেছে|’

  23. 23

    ঐ দুই ভাববাদী ইস্রায়েলের লোকদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল| তারা তাদের প্রতিবেশীদের স্ত্রীর সঙ্গে পাপ ও ব্যভিচারে মেতে উঠেছিল| তারা মিথ্যে প্রচার করে তা আমার নামে চালিয়েছিল| আমি তাদের ওসব করতে বলিনি| আমি জানি তারা কি করেছিল| আমি তার একজন সাক্ষী|” এই হল প্রভুর বার্তা|

  24. 24

    শময়িয়কেও একটা বার্তা দাও| শময়িয় নিহিলামীয পরিবারের|

  25. 25

    ইস্রায়েলের ঈশ্বর সর্বশক্তিমান প্রভু বললেন: “শময়িয় তুমি জেরুশালেমবাসীকে চিঠি পাঠিয়েছিলে এবং মাসেয়ের পুত্র যাজক সফনিয়কেও চিঠি পাঠিয়েছিলে| অন্য সমস্ত যাজকদেরও চিঠি পাঠিয়েছিলে| তুমি তোমার নামে সে সব চিঠি পাঠিয়েছিলে, প্রভুর নামে নয়|

  26. 26

    শময়িয় তুমি তোমার চিঠিতে সফনিয়কে যা লিখেছিলে তা হল: ‘সফনিয়, প্রভু তোমাকে যিহোয়াদার জায়গায় যাজক হিসেবে নিয়োগ করেছেন| তুমিই প্রভুর মন্দিরের দায়িত্বে থাকবে| কেউ ভাববাদী হবার পাগলামি করলে তুমি তাকে বন্দী করবে| তুমি সেই বন্দীকে কাষ্ঠদণ্ডে পা বেঁধে তার ঘাড়ে লোহার শেকল পরিয়ে দেবে|

  27. 27

    এখন যিরমিয় ভাববাদীদের মতো ব্যবহার করছে| সুতরাং কেন তুমি তাকে বন্দী করছো না?

  28. 28

    যিরমিয় বাবিলে আমাদের কাছে এই কথাগুলি পাঠিয়েছে: বাবিলে তোমাদের দীর্ঘদিনের জন্য বাস করতে হবে| সুতরাং তোমরা সেখানেই ঘরবাড়ি তৈরী করে স্থায়ীভাবে বসবাস শুরু করো| চাষ-আবাদ করে নিজেরাই নিজেদের খাদ্যশস্য উৎ‌পাদন করো|’”

  29. 29

    ভাববাদী যিরমিয়কে যাজক সফনিয় চিঠি পড়ে শোনাল|

  30. 30

    তখন যিরমিয়র কাছে প্রভুর বার্তা এলো:

  31. 31

    “যিরমিয় এই কথাগুলি, বাবিলে যারা নির্বাসিত, সেই সমস্ত লোকের কাছে পাঠিয়ে দাও| শময়িয় নিহিলামীয়টি সম্বন্ধে প্রভু যা বলেছেন তা হল এই: শময়িয় তোমাদের কাছে বার্তা প্রচার করেছে কিন্তু আমি তাকে পাঠাই নি| শময়িয় তোমাদের মিথ্যাকে বিশ্বাস করতে শিখিয়েছিল|

  32. 32

    শীঘ্রই আমি শময়িয়কে শাস্তি দেব| শময়িয়ের পরিবারকেও ধ্বংস করে দেব এবং আমি আমার লোকদের যা কিছু ভাল করব তার থেকেও সে বঞ্চিত হবে|’” এই হল প্রভুর বার্তা| “‘আমি শময়িয়কে শাস্তি দেব কারণ সে লোকদের প্রভুর বিরুদ্ধে যাবার শিক্ষা দিয়েছিল|’”

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.